নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

আশাশুনির কলিমাখালী ফাজিল মাদ্রাসায় মাঠ ভরাট ও বাউন্ডারি প্রাচীর নির্মাণে এলাকাবাসীর জোর দাবি


সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ৭নং শ্রীউলা ইউনিয়নের অন্তর্গত কলিমাখালী আজিজিয়া সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান অসংখ্য শিক্ষক, প্রফেসর, আলেম, সচিব ও সরকারি কর্মকর্তা তৈরি করেছে।


শিক্ষার মানে সব সময় এগিয়ে থাকা এ প্রতিষ্ঠান ২০১৭ সালে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় এবং পুরস্কারস্বরূপ ১ লক্ষ টাকা লাভ করে। বর্তমানে দাখিল, আলেম ও ফাজিল শাখায় প্রায় ৬০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে, যেখানে পাশের হার প্রায় শতভাগ।


তবে অবকাঠামোগত সংকটে এ প্রতিষ্ঠানটি চরম ভোগান্তিতে রয়েছে। মাদ্রাসার মাঠ এতটাই নিচু যে সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থীরা খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে চারপাশে কোনো বাউন্ডারি না থাকায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।


এলাকাবাসী জানান, “আমাদের সন্তানদের নিরাপদ পরিবেশে পড়াশোনার জন্য মাঠ ভরাট ও বাউন্ডারি প্রাচীর নির্মাণ অতি জরুরি। দীর্ঘদিন ধরে আমরা এ দাবি জানিয়ে আসছি।”


ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদের বরাবর আবেদন জমা দেওয়া হয়েছে। যেহেতু জেলা প্রশাসক (রাজস্ব) প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি, তাই এলাকাবাসীর প্রত্যাশা দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


এলাকাবাসীর মতে, মাঠ ভরাট ও বাউন্ডারি প্রাচীর নির্মাণ সম্পন্ন হলে কলিমাখালী ফাজিল মাদ্রাসা শুধু ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং একটি আধুনিক ও আদর্শ মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

Tag
আরও খবর