নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

খোলপাটুয়া নদীর ভয়াবহ ভাঙনে বুড়িগোয়ালিনী আতঙ্কে, ভাঙনরোধে পাউবোর জরুরি ডাম্পিং শুরু



সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে খোলপাটুয়া নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে টানা জোয়ার-ভাটার চাপে নদীর পাড় ভেঙে পড়তে থাকায় আশপাশের গ্রামগুলো প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে শত শত পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই নদীর ওই অংশ ঝুঁকিপূর্ণ ছিল। প্রতিদিনই ভাঙনের ফলে জমি ও বাড়িঘর নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে শুধু বসতবাড়ি নয়, ফসলি জমি ও মাছের ঘেরও হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দা শামসুল মোড়ল ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্থায়ী বাঁধ নির্মাণে আগে থেকেই উদ্যোগ নেওয়া হলে আজ আমাদের এ দুর্ভোগ হতো না।”


অবশেষে ভাঙনের খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দ্রুত পদক্ষেপ নেয়। ইতোমধ্যে জরুরি ভিত্তিতে বাজেট অনুমোদন করে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল থেকে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ডাম্পিং কাজ শুরু করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ফরিদুজ্জামান জানান, “অস্থায়ীভাবে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে।” তবে তিনি স্বীকার করেন, এটি স্থায়ী সমাধান নয়।


এদিকে স্থানীয়রা বলছেন, কেবল জিও ব্যাগ ডাম্পিং করে সাময়িক সমাধান পাওয়া সম্ভব হলেও দীর্ঘমেয়াদে স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এ বিপর্যয় থেকে মুক্তি মিলবে না। তারা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।


বর্তমানে নদীর ভাঙন থামানো না গেলে এলাকার বহু পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়বে। পাশাপাশি বিস্তীর্ণ কৃষিজমি ও ঘের নদীগর্ভে বিলীন হয়ে গেলে স্থানীয় অর্থনীতি ও জীবিকা মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Tag
আরও খবর