শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতি মামলার প্রধান আসামি আব্দুস সালাম আটক

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রায় ৭ কোটি টাকা চেক জালিয়াতি ও আত্মসাৎ মামলার প্রধান আসামি, বোর্ডের বরখাস্তকৃত হিসাব সহকারী আব্দুস সালামকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট, ২০২৫) দিবাগত রাতে যশোরের উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চার বছর ধরে পলাতক ছিলেন এই অভিযুক্ত।২০২১ সালের অক্টোবর মাসে যশোর শিক্ষা বোর্ডের অভ্যন্তরীণ নিরীক্ষায় বোর্ডের হিসাব শাখায় বড় ধরনের আর্থিক অনিয়ম ধরা পড়ে। প্রাথমিকভাবে ৯টি চেকের মাধ্যমে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে জালিয়াতির পরিমাণ আরও বাড়ে। মোট ৩৮টি চেকের মাধ্যমে ৬ কোটি ৯৭ লাখ টাকা আত্মসাৎ ও জালিয়াতির ঘটনা সামনে আসে।এই ঘটনায় দুদক বাদী হয়ে মামলা করে। তদন্ত শেষে ২০২৪ সালের ১৬ অক্টোবর ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। অভিযুক্তদের মধ্যে মূল পরিকল্পনাকারী হিসেবে হিসাব সহকারী আব্দুস সালামের নাম আসে।২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি আদালত চার্জশিট গ্রহণ করেন এবং অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে আব্দুস সালাম আত্মগোপনে চলে যান।

দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর সম্প্রতি তিনি গোপনে নিজ এলাকায় ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাতে উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম নুরুল হুদা জানান, "আব্দুস সালাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।"এই গ্রেপ্তারের মধ্য দিয়ে যশোর শিক্ষা বোর্ডের আলোচিত চেক জালিয়াতি মামলার বিচার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে।


আরও খবর