ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচনের রোডম‍্যাপের অনুমোদন দিয়েছে ইসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-08-2025 02:10:22 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যা আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশ করা হবে।


বুধবার (২৭ আগস্ট) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।


ইসি জানিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু হচ্ছে।


আরও জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে। শুরুতে সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং পরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে।


এছাড়াও সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে শেষ দিনের শুনানি চলছে ইসিতে।


এর আগে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গত রোববার রোডম্যাপের বিস্তারিত ঘোষণা করেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে চার কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করেন।


এদিন শুনানিতে শুধু সাঁথিয়াকে নিয়ে পাবনা-১ আসন গঠনের দাবি জানান এলাকার জামায়াত সমর্থিতরা। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন ইসির শুনানিতে অংশ নিয়ে বেড়া ও সুজানগর মিলে আরেকটি আসন করার কথাও বলেন। তবে ইসির প্রকাশিত খসড়া সীমানা অনুযায়ী সাঁথিয়া ও বেড়া উপজেলার একটি অংশ ইসির প্রতি সমর্থন জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা।


ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া সীমানার দাবি ও আপত্তি শেষ দিনের শুনানি শুরু হয় সকাল ১০টায়। শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সিরাজগঞ্জ-২ ও ৬ আসনের বাসিন্দারা ২০০১ সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চেয়েছে শুনানিতে। এছাড়া কুড়িগ্রাম-৪ আসনের বাসিন্দারা ২০১৪ সাল অনুযায়ী চিলমারী উপজেলার রানিগঞ্জ, থানাহাট, রমনা ও চিলমারী ইউনিয়নকে কুড়িগ্রাম ৩ আসনের সঙ্গে যুক্ত করার আবেদন জানান। দাবি-আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য গত ৩০ জুলাই সীমানার খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।


এছাড়া গত ২৪ আগস্ট থেকে সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি শুরু হয়, যা ২৭ আগস্ট পর্যন্ত চলবে। এরইমধ্যে খসড়া ভোটার তালিকায় দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। ইসি জানিয়েছে, খসড়া ভোটকেন্দ্রের তালিকা ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে এবং এর উপর আপত্তি জানাতে পারবেন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা ২০ অক্টোবর প্রকাশিত হবে।

আরও খবর