নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

পরীক্ষার হলে প্রবেশের মুহূর্তে সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্রীর মৃত্যু



সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে গিয়ে মৃত্যু হলো শরিফা আক্তার লিপি (২২) নামে এক ছাত্রীর। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের (শিক্ষাবর্ষ: ২০২১-২২) শিক্ষার্থী ছিলেন।


বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগে শরিফা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহপাঠীদের বর্ণনা অনুযায়ী, এ সময় তার মুখ দিয়ে গাঢ় পদার্থ বের হতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। তবে সুনির্দিষ্টভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। পারিবারিক সূত্র জানিয়েছে, কোনো ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।


মৃত শরিফা আক্তার লিপি সাতক্ষীরা শহরের মাছখোলা ক্লাব মোড় এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের মেয়ে। পরীক্ষার রোল নম্বর ছিল ২২১৬১২১। মাত্র দেড় মাস আগে তার বিয়ে হয় বলে পারিবারিকভাবে জানা গেছে।


সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাশেম জানান, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শরিফা ছিলেন আমাদের একজন মেধাবী ছাত্রী। তার আত্মার মাগফেরাত কামনা করে আগামী ২৪ আগস্ট (রবিবার) বাদ যোহর কলেজ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।”


অপ্রত্যাশিত এ মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী ও শিক্ষকেরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

Tag
আরও খবর