নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় ঔষধ আইন বাস্তবায়ন ও এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত



সাতক্ষীরায় ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর কার্যকর বাস্তবায়ন এবং এন্টিবায়োটিকের অপব্যবহার রোধের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় জেলা বিসিডিএস ভবন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন জেলা বিসিডিএস সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক সুকর্ণ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন।


এছাড়া সভায় বক্তব্য রাখেন জেলা বিসিডিএস-এর সিনিয়র সহ-সভাপতি শেখ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, কমিটি সদস্য মোঃ রুস্তম আলী, শেখ রফিকুর রহমান মিন্টু, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দীন সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বলেন, নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল, সরকারি সরবরাহকৃত ঔষধসহ সব ধরনের অবৈধ ঔষধের ক্রয়-বিক্রয় বন্ধ করতে হবে। একইসঙ্গে ঔষধের সঠিক মূল্য নির্ধারণে ওষুধ বিক্রেতাদের সতর্ক ভূমিকা রাখার আহ্বান জানান তারা, যাতে সাধারণ মানুষ ঔষধ ক্রয়ে বিভ্রান্তি বা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হয়।


সভায় আরও উল্লেখ করা হয়, এন্টিবায়োটিকের অপব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। তাই চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি না করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।


আলোচকরা জোর দিয়ে বলেন, “ঔষধ আইন ২০২৩ এর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের স্বাস্থ্যের সুরক্ষায় ভেজাল ওষুধ এবং এন্টিবায়োটিকের অযাচিত ব্যবহার রোধ এখন সময়ের দাবি।”

Tag
আরও খবর