বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

সাতক্ষীরার বয়সভিত্তিক ক্রিকেট দলে সিন্ডিকেটের প্রভাব, প্রতিভাবানরা বঞ্চিত থেকে যাচ্ছেন বছরের পর বছর




সাতক্ষীরায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ২০২৫-২৬ মৌসুমের বয়সভিত্তিক জেলা ক্রিকেট দল গঠনের কার্যক্রম। আগামী ২৫, ২৬ ও ২৭ আগস্ট সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অ-১৪, অ-১৬ ও অ-১৮ বয়সভিত্তিক খেলোয়াড়দের কাগজপত্র যাচাই-বাছাই। কিন্তু এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রিকেট অঙ্গনে উঠেছে তীব্র অভিযোগ।


অভিযোগ, দীর্ঘদিন ধরে জেলার ক্রিকেট দলে খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে। এতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেধাবী ও প্রতিভাবান ক্রিকেটাররা বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে সুযোগ পাচ্ছেন জেলা ক্রীড়া সংস্থার অধীনে নিয়োজিত কোচদের নিজস্ব একাডেমির খেলোয়াড়রা, কর্মকর্তাদের আত্মীয়স্বজন কিংবা রাজনৈতিক তদবিরে আসা ক্রিকেটাররা।


সাবেক ক্রিকেটার ও কোচদের দাবি, খেলোয়াড় যাচাইয়ের ক্ষেত্রে কেবল কাগজপত্র নয়, মাঠের পারফরম্যান্সকেই মূল মানদণ্ড ধরা উচিত। প্রস্তুতি ম্যাচ আয়োজনের মাধ্যমে প্রকৃত প্রতিভাবান ক্রিকেটারকে চিহ্নিত করা সম্ভব। কিন্তু সিন্ডিকেটের প্রভাবে এই ব্যবস্থা বাস্তবায়ন হচ্ছে না।


একজন সাবেক ক্রিকেটার বলেন,

“আমরা বহুবার বলেছি, কেবল কাগজপত্র নয়—খেলার মাঠেই প্রতিভা যাচাই করতে হবে। কিন্তু এখানে যাদের নাম আগে থেকে ঠিক করা থাকে তারাই দলে যায়। ফলে গ্রাম-গঞ্জের মেধাবী ছেলেরা সবসময় বঞ্চিত হচ্ছে।”


আরেকজন সাবেক কোচের ভাষ্য,

“যাচাই-বাছাইয়ের নামে আসলে সবকিছুই আগে থেকে নির্ধারিত থাকে। যাদের নেওয়া হবে তারা হয় সুপারিশপ্রাপ্ত অথবা প্রভাবশালীদের আত্মীয়। এভাবে চলতে থাকলে সাতক্ষীরার ক্রিকেট এগোবে না।”


এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন,

“যদি মাঠ প্রস্তুত থাকে এবং খেলোয়াড়দের পক্ষ থেকে দাবি ওঠে, আমরা অবশ্যই ম্যাচ আয়োজন করে বাছাই করব। গত বছর ক্রীড়া সংস্থার কমিটি না থাকায় আমার অফিস উদ্যোগে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল এবং সেখানেই খেলোয়াড় যাচাই হয়েছিল। তাই কারা এ ধরনের অভিযোগ তুলছে তা আমার জানা নেই।”


তিনি আরও জানান, সাধারণত ২০০ থেকে ৩০০ খেলোয়াড় অংশ নেয়। বিসিবির নির্বাচকরা প্রথমে ৫০ জনকে বেছে নেন। এরপর তাদের প্রশিক্ষণ ও ম্যাচ খেলার মাধ্যমে ধীরে ধীরে জেলা দলে খেলার উপযুক্ত করা হয়। তবে বাস্তবতা হলো, নির্বাচিত খেলোয়াড়রা সবাই কোনো না কোনো একাডেমির সঙ্গে যুক্ত থাকে।


মাহবুবর রহমান জোর দিয়ে বলেন,

“আমি থাকাকালে কোনো ধরনের দুর্নীতি হতে দেব না। গত বছর আমি সবাইকে আমার ব্যক্তিগত নম্বর দিয়ে জানিয়েছিলাম, কেউ যদি অনিয়মের শিকার হন সরাসরি আমাকে জানাতে। এবছর যদি মাঠ প্রস্তুত হয়, তবে অবশ্যই ম্যাচের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হবে।”


ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, অভিযোগের সত্যতা যাই হোক, সাতক্ষীরার ক্রিকেটকে এগিয়ে নিতে হলে বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। নচেৎ প্রতিভাবান ক্রিকেটাররা বারবার বঞ্চিত হবেন আর প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যই চলমান থাকবে।

Tag
আরও খবর