ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

‎ডেঙ্গু প্রতিরোধে পবিপ্রবিতে জনসচেতনতামূলক কর্মশালা

‎

‎বিশ্ব মশা দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেন।

‎

‎গতকাল (১৯ আগস্ট) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসএসসি কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কীটতত্ত্ব বিভাগের বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আসাদুজ্জামান মিয়া। 

‎

‎প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ডেঙ্গু এখন একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। একে প্রতিরোধ করতে হলে আমাদের সচেতনতার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।”

‎

‎বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি নিজের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তাহলে এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।”

‎

‎ট্রেজারার প্রফেসর ড. মো. আব্দুল লতিফ বলেন, “শুধু ব্যক্তি নয়, প্রতিষ্ঠানগুলোকেও মশা দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সবাই মিলে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।”

‎

‎মূল প্রবন্ধ উপস্থাপনকারী কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আসাদুজ্জামান মিয়া বলেন, “ডেঙ্গু প্রতিরোধের জন্য নিয়মিত পানি জমে থাকা স্থানে নজরদারি করতে হবে। ফুলের টব, পুরনো টায়ার, ড্রাম বা যেকোনো পাত্রে জমে থাকা পানি এডিস মশার প্রজনন ক্ষেত্র হয়ে ওঠে। তাই সেগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি।”

‎

‎সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান বলেন, “গবেষণার পাশাপাশি আমরা জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছি। এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান সমাজে ছড়িয়ে দিতে শিক্ষার্থী ও গবেষকদের এগিয়ে আসতে হবে।”

‎

‎সংশ্লিষ্টরা, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টা গড়ে তুলতে পারলেই এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব হবে।

‎

‎

আরও খবর