গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

নওয়াপাড়া বাজারে খেজুরের গুড় বেচা-কেনার ধুম।

ছবিঃদৈনিক দেশচিত্র


যশোরের অভয়নগর উপজেলায় ঐতিহ্যবাহী নওয়াপাড়া বাজারে হাটের দিনে খেজুরের গুড় কেনা-বেচার রীতিমত ধুম পড়েছে। শনিবার হাটের দিনে নওয়াপাড়া বাজারে খেজুরের গুড়ের পাটালি কেনার জন্য ক্রেতারা যেমন ভিড় জমিয়েছেন, সেই সাথে পাটালি বিক্রেতা রিতিমত হিমশিম খাচ্ছেন।

 

এখানকার খেজুর রস থেকে তৈরি হচ্ছে উন্নত মানের গুড়। এই খেজুর গুড় ও নলেন পাটালির রয়েছে দেশজুড়ে খ্যাতি। খেজুর গুড় ও নলেন পাটালি বেচাকেনাকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া হাট। দূর-দূরান্ত থেকে হাটের দিনে এখানে ছুটে আসছেন ব্যাপারীসহ বহু ক্রেতা-বিক্রেতা। 

শীত যতই বাড়ছে খেজুরের রস- গুড়ের চাহিদা ততই বাড়ে চলেছে। সরজমিনে দেখাযায় বাঘারপাড়ার চাড়া ভিটা থেকে পাটালি বিক্রয় করতে এসেছেন গাছি বাদশা মিঞা। তিনি জানান, নিজেই খেজুর গাছ কাটেন নিজেরাই পাটালি তৈরি করেন, খুব কষ্ট করে বানাতে হয় এই পাটালি। তিনি কেজি প্রতি পাটালি বিক্রয় করছেন ৩০০ টাকা দরে। কোন ভেজাল নেই এই পাটালি গুড়ে। মুহূর্তে মধ্যেই সব গুড় বিক্রয় হয়ে যায় তার। কথা হয় গাছি মকবুল হোসেনের সঙ্গে, তিনি এসেছেন উপজেলার প্রেমবাগ ইউনিয়ন থেকে, তিনি বলেন নিজের হাতেই গাছ কাটি, খাঁটি গুড় বিক্রয় করি।তিনি হাত এগিয়ে দেখান, হাতের অবস্থা দেখলেই বোঝা যাবে কে গাছি আর কে ব্যবসায়ী। তিনি এক ঠিলে/ভাড় গুড় বিক্রয় করছেন তেরশ টাকা।

অনেক ক্রেতাকেগুড় খেয়ে খেয়ে স্বাদ পরিক্ষা করে ক্রয় করতে দেখা গেছে। অনেকেই গুড় কিনতে ভয় পাচ্ছেন ভেজাল গুড়ের সন্ধহে। অনেকেই বলছেন যে, গুড় ব্যবসায়ীরা চিনি মিশিয়ে গুড়ে তৈর করে থাকে।

খেজুরের গুড় আর পাটালির জন্য বিখ্যাত যশোর। দিন বদলের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেলেও বদলায়নি যশোরের গুড় ও পাটালি তৈরির রেওয়াজ। অতীত এই ঐতিহ্যকে ধরে রেখেছে জেলার অভয়নগর উপজেলার অনেক পরিশ্রমী গাছিরা।

খেজুরের রস, গুড় ও পাটালির চাহিদা প্রতিবছরই বাড়ছে। কিন্তু উৎপাদন কম হওয়ার কারণে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায় নির্ভেজাল গুড় ও পাটালি নিয়ে।



যশোরের ঐতিহ্যের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে স্থানীয় ভাবে উৎপাদিত অভয়নগরের খেজুরের গুড়। যার স্বাদ ও গন্ধ অতুলনীয়।

আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩২ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩৩ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে