নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীর বেগমগঞ্জে ৭দিন পর চুরি হওয়া নগদ টাকা স্বর্ণ সহ সালিদার গ্রেপ্তার।

নোয়াখালীর বেগমগঞ্জে ৭দিন পর চুরি হওয়া নগদ টাকা স্বর্ণ সহ সালিদার গ্রেপ্তার।


নোয়াখালীর বেগমগঞ্জে বসত ঘর থেকে চুরি হওয়ার সাত দিন পর নগদ ১৩ লাখ ৮৫ হাজার টাকাসহ স্থানীয় এক সালিশদারকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।


গ্রেফতার মো. মিজানুর রহমান ওরফে মিজান (৪২) উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ শরীফপুর গ্রামের সবুজ চেয়ারম্যান বাড়ির মৃত হাজী ইব্রাহীমের ছেলে।


শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি। এর আগে, গতকাল শুক্রবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ শরীফপুর গ্রাম থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানার পুলিশ।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে বেগমগঞ্জ উপজেলার ১৫নং শরীফপুর ইউনিয়নের দক্ষিণ শরীফ গ্রামের মাহমুদ উল্যার মিয়ার বাড়ির ফজলুল হকের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ওই সময় চোরচক্র স্টিলের আলমারি খুলে ড্রয়ারে থাকা নগদ ২৬ লাখ টাকা, ৯ জোড়া স্বর্ণের কানের দুল , ১টি নেকলেস, ৫টি আংটি, ১টি গলার চেইনসহ এনআইডি কার্ড, জমির দলিলপত্র, ব্যাংকের চেকবই এবং মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়।


এ ঘটনায় ২৬ ডিসেম্বর ভুক্তভোগী মো. ফজলুল হক (৩০) বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ জানতে পারে গ্রেফতারকৃত আসামি মিজান বাদী পক্ষের প্রতিবেশী এবং বাদীর বাড়ির বিভিন্ন ছোট খাট বিষয়ের সালিশ মিমাংসাকারী। সে ফজলুল হকের বাড়িতে সব সময় যাতায়াত করত এবং বাড়ির সকল বিষয় সে জানত। ভুক্তভোগী বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে উল্লেখিত ২৬ লাখ টাকা তার ঘরে রাখে। পরবর্তীতে গ্রেফতার ব্যক্তি টাকা ও স্বর্ণালংকার চুরির বিষয়ে পরিকল্পনা করে। মামলা তদন্তকালে এ ঘটনায় আসামির সংশ্লিষ্টা পাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, এই ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত আছে। এই বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।

আরও খবর