বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

সাতক্ষীরায় শাহীন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


সাতক্ষীরার চাঞ্চল্যকর শাহীন হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুরে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাদড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।


গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ আবু ইছা (৩০), পিতা মুনছুর আলী, গ্রাম-মাগুড়া, সদর উপজেলা, সাতক্ষীরা।


র‌্যাব জানায়, নিহত শাহীন ও আসামিরা দীর্ঘদিন ধরে প্রতিবেশী হিসেবে নানা বিরোধে জড়িয়ে ছিলেন। এর ধারাবাহিকতায় গত ৩ মে ২০২৫ সকালে আসামিরা শাহীনকে বাড়ির পাশে একা পেয়ে পথরোধ করে মারধর করে। এ সময় আবু ইছা হাতে থাকা কুড়াল দিয়ে শাহীনের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ মে সকালে তার মৃত্যু হয়।


ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি আবু ইছা দীর্ঘদিন পলাতক থাকলেও র‌্যাব-৬ এর ছায়া তদন্তের মাধ্যমে অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।


গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর