ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

প্রধান উপদেষ্টা লন্ডনে সিজদাহ দিয়ে নির্বাচনের ওহী পেয়েছেন

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 16-08-2025 08:21:09 pm

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে সিজদাহর মাধ্যমে নির্বাচনের ওহী পেয়েছেন। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।


শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বাংলাদেশের মানুষ আমাদের নবেল লরিয়েট ইউনূস স্যারের চোখ পড়ে না। উনাকে লন্ডন যেতে হয়। তিনি লন্ডনে গিয়ে সিজদাহ দিয়েছেন। সিজদার মাধ্যমে, ওহীর মাধ্যমে উনি আদেশ পেয়েছেন। সেটা একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এ সংবিধানের অধীনে। কিন্তু আপনার সিজদাহ তো ঠিক হয়নি। আপনার সিজদাহ দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি। কারণ জনগণ আপনাকে বসিয়েছে। সে সিজদাহর মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইউনূস সরকারের কাছে আমি আবেদন করছি, দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য ওই সময় সরকার গঠন হয়েছিল। দেশ যদি এখন স্থিতিশীল হয়, আপনি যদি মনে করেন নির্বাচন দেবেন। আমরাও মনে করি, দেশ যদি স্থিতিশীল হয়, তাহলে আপনি আমাদের একটি সংবিধান দিন। যদি না পারেন তাহলে আপনারও বৈধতা থাকবে না। কারণ আপনি যে সংবিধানের ১০৬- এর মাধ্যমে আছেন আপনার বৈধতা খুঁজে পেতে অনেক কষ্ট হবে।

 

‘প্রধান উপদেষ্টার বৈধতা হলো জনগণ। জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক দলকে সঙ্গে না নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে করা উচিত ছিল। দেশের ৬০ শতাংশ মানুষ সংস্কার চায়। বিএনপির নেতাকর্মী সবাই মিলে ৬০ শতাংশও হবে না। ভারতের দাদাবাবুদের এখন শেখ হাসিনাকে প্রয়োজন নেই। তারা জাতীয়তাবাদী ব্যানারের আড়ালে ষড়যন্ত্র করবে’, যোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক।

  

নতুন একটি সংবিধানের জন্য এনসিপি মাঠে নেমেছে জানিয়ে পাটওয়ারী বলেন, বাহাত্তরের সংবিধান ফ্যাসিস্ট কাঠামোর টেক্সবুক। সে সংবিধানকে জনগণ ছিড়ে রাস্তায় ফেলে দিয়েছে। এছাড়া বর্তমান সংকটের একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে