নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে শ্রমিকজনতার জোয়ার সৃষ্টি করতে হবে - মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২য় অধিবেশনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।



বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে একটি যুগসন্ধিক্ষণের নির্বাচন। বিগত ষোলো বছরের ফ্যাসিস্ট শাসনামলের গ্লানি মুছে ফেলে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারই হবে আগামী নির্বাচনের লক্ষ্য। এই নির্বাচনে তাদেরকেই বিজয়ী করতে হবে, যারা ফ্যাসিস্ট শাসনামলে এবং বিশেষ করে চব্বিশের জুলাই আন্দোলনে শহিদ হয়েছেন, তাদের স্বপ্নকে ধারণ করবে। সকল বৈষম্য দূর করে একটি ইনসাফসমৃদ্ধ দেশ গঠন করতে পারবে। শ্রমিক-মজুর ও খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করতে পারবে। আর সেই লক্ষ্য পূরণে সবচেয়ে এগিয়ে আছে দাঁড়িপাল্লা প্রতীক। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে শ্রমিকজনতার জোয়ার সৃষ্টি করতে হবে। শ্রমিক-মালিক, যুবক-বৃদ্ধ, নারী-পুরষ নির্বিশেষে আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। 


তিনি আজ সকালে নগরীর একটি হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার কার্যকরী কমিটির ২য় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথা বলেন। জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদারের সঞ্চালনায় অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিন জেলার উপদেষ্টা অধ্যাপক মওলানা মুহাম্মাদ নুরুল্লাহ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, 

অধিবেশনে নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ চট্টগ্রামের এই অঞ্চল অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ব্যাপক সম্ভাবনাময়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ, লবণশিল্প ও মৎস্যশিল্পে সরকারি পৃষ্ঠপোষকতা, কৃষি উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশ সম্ভব হলে এই অঞ্চলের চেহারা পালটে যাবে। আর এই কাজগুলো বলিষ্ঠভাবে সম্পন্ন করতে প্রয়োজন শ্রমিকবান্ধব ও জনদরদি নেতৃত্বকে আগামী নির্বাচনে বিজয়ী করা। শ্রমিকসমাজের প্রতি বৈষম্য দূর করতে যারা যথাযথ পদক্ষেপ নেবেন। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের  ছড়াছড়ি বন্ধ করবেন। বেকারত্ম দূর করে কর্মসংস্থানের ব্যাপক পদক্ষেপ নেবেন। তাই আসুন, আগামী নির্বাচনে সৎ, দক্ষ ও শ্রমিকবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করি।

অধিবেশনে আরও বক্তব্য রখেন শ্রমিক নেতা শফিউল আলম, শরফুল আমিন চৌধুরী ,আরিফুল ইসলাম আবিদ,মাষ্টার এনামুল হক,আ ন ম মহিউদ্দিন ,আ ন ম শোয়াইব ,আবদুস সালাম ,মওলানা জোবায়ের আহমদ ও ডাক্তার মুহাম্মদ ইউনুস প্রমূখ।

আরও খবর