বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তীব্র নিন্দা

পরিবেশ অধিদপ্তরের সুপারিশকৃত ৩৩ একর বনায়ন, পুকুর ও লেকের পরিকল্পনার পর ২০১৯ সালে ছাড়পত্র পায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য প্রস্তাবিত অঞ্চলটি। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় চলনবিল নেই, যা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে দেখিয়ে দিয়েছেন। কিন্তু কোন প্রকার বাছ-বাছাই ছাড়াই জাতীয় গণমাধ্যম প্রথম আলো “চলনবিলে কেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস” শীর্ষক সংবাদ প্রকাশ করেছে যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিন্দা জানিয়েছে অত্র বিশ্বব সাংবাদিক সমিতি (রবিসাস)।



শনিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে তীব্র নিন্দা জ্ঞাপন করে সংগঠনটি। এতে তারা জানায়,


“পরিবেশ অধিদপ্তরের চাহিদামাফিক ৩৩ একর বনায়ন, পুকুর, লেকসহ সকল পরিবেশগত প্রয়োজনীয়তা পূরণের পরেও এক শ্রেণীর লোক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে না দেওয়ার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 


এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই দেখিয়েছে যে চলনবিলের ৯টি উপজেলার মধ্যে শাহজাদপুর নেই। তাছাড়া চলনবিলের কেন্দ্রস্থল থেকে প্রকল্প এলাকার দূরত্ব ৬৮ কিলোমিটার। কোন প্রকার পূর্ণাঙ্গ বাছাই ছাড়া একটি জাতীয় গণমাধ্যমের এমন সংবাদ নিশ্চিত অর্থে উদ্দেশ্যপ্রনোদিত এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এর তীব্র নিন্দা জানাচ্ছে।”




রবিসসের নেতৃবৃন্দ বলেন, “আমরা সাংবাদিকতা পেশার স্বাধীনতাকে শ্রদ্ধা করি। তবে দায়িত্বজ্ঞানহীন ও মিথ্যা তথ্যভিত্তিক সংবাদ শুধু প্রতিষ্ঠানের ভাবমূর্তি নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার উপর নেতিবাচক প্রভাব ফেলে। অবিলম্বে ভুল তথ্য সংশোধন ও সত্য তথ্য প্রকাশের জন্য প্রথম আলো কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”



উল্লেখ্য, প্রতিষ্ঠার ৯ বছরেও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার কোন উদ্যোগ না গ্রহণ করায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে ৯ বার মন্ত্রনালয়ের সুপারিশে ডিপিপি সংশোধন করার পরে একনেকে গেলেও এখনো তা পাস হয় নি।

Tag
আরও খবর