ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

বগুড়ার শেরপুরে বিএনপি চেয়ারপারসনের জন্মদিনে দোয়া মাহফিল,

বগুড়ার শেরপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার খেজুরতলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। 


উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, মোনায়েম হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান পলাশ ও মোস্তাফিজার রহমান নিলু, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহব্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, শেরপুর উপজেলা শাখার কৃষকদলের সদস্য সচিব ও বগুড়া জেলার কৃষকদলের সদস্য নূরুল ইসলাম নূর, উপজেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুন নুর সরকার জিন্নাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ কাউছার মোহাম্মদ কলিংন্স, যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ, মহিলা নেত্রী নাসরিন আক্তার পুটি, মহিলা নেত্রী সুইটি আক্তার মিষ্টি, শাহনাজ পারভীন, লায়লা খাতুন, আফরোজা আক্তার দিনা প্রমুখ। সহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনা করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্বের বিকল্প নেই। এ সময় তার নেতৃত্বে চলমান আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ঐক্য, দেশের উন্নতি ও জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করে বিকেল বাজার মসজিদের ইমাম রুহুল আমিন।


Tag
আরও খবর