ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

ফরিদপুর শহর ও জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়

আজ বুধবার সকাল দশটায় ফরিদপুর কবি জসীমউদ্দীন হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর ও জেলা শাখার উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় ফরিদপুর জেলার ৭ শত ‌জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


এ সময় অনুষ্ঠানে ‌প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‌সেক্রেটারি জেনারেল ‌নুরুল ইসলাম সাদ্দাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ইলিয়াস মোল্লা, ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ, ইসলামী ছাত্রশিবির ‌শহর সাবেক সভাপতি ‌ ডক্টর এহসানুর মাহমুদ রুবেল, ‌এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীর মা খাদিজা খাতুন মিলি, ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী ‌আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থী মাহফুজুল ইসলাম, রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি ফাহিম বিশ্বাস এবং কৃতি শিক্ষার্থী মোসাম্মৎ ঈশিতা খাতুন। 



সভায় বক্তারা এসএসসি /সমমান দাখিল পরীক্ষায় জিপি এ ৫ পাওয়ায় ‌ ছাত্র-ছাত্রীদের ‌ অভিনন্দন জানান। বক্তারা বলেন দশ বছরের কঠোর অধ্যবসায়ের ফলে আপনারা যে সফলতা অর্জন করেছেন। তাতে পুরো জাতি কৃতজ্ঞ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আপনাদের সংর্ধনা দিতে পেরে ‌ গর্বিত অনুভব করছে। বক্তারা আরো বলেন আগামী দিনে আপনাদের এগিয়ে যেতে হবে। এজন্য এখন থেকে কাজ করতে হবে। আপনারা ভবিষ্যতে ‌ বাংলাদেশের নেতৃত্ব দিবেন। আপনাদের ভিতর নেতৃত্বে যে গুণ গুলি রয়েছে ‌ এগুলো প্রকাশ করতে হবে ‌। আপনারা যারা ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার ‌ বা ‌অন্য কোন পেশায় আবদ্ধ হতে চান ‌ তারা এখন থেকেই ‌ প্রস্তুতি নিতে শুরু করুন। আগামীতে দেশের একজন ‌ সূর্য সন্তান হিসেবে ‌ তৈরি হতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই । বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। 


অনুষ্ঠানের ইসলামী সংগীত ও দেশাত্মবোধক ‌ সঙ্গীত পরিবেশন করেন ঝংকার শিল্পী গোষ্ঠী ও প্রতিভা শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সেক্রেটারি হাসিবুল হাসান।


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ফরিদপুর শহর শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ‌আকমাল হোসাইন । এ সময় কৃতি শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও খবর




deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে