|
Date: 2025-08-13 16:47:08 |
আজ বুধবার সকাল দশটায় ফরিদপুর কবি জসীমউদ্দীন হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর ও জেলা শাখার উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় ফরিদপুর জেলার ৭ শত জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ইলিয়াস মোল্লা, ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ, ইসলামী ছাত্রশিবির শহর সাবেক সভাপতি ডক্টর এহসানুর মাহমুদ রুবেল, এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীর মা খাদিজা খাতুন মিলি, ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থী মাহফুজুল ইসলাম, রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি ফাহিম বিশ্বাস এবং কৃতি শিক্ষার্থী মোসাম্মৎ ঈশিতা খাতুন।
সভায় বক্তারা এসএসসি /সমমান দাখিল পরীক্ষায় জিপি এ ৫ পাওয়ায় ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান। বক্তারা বলেন দশ বছরের কঠোর অধ্যবসায়ের ফলে আপনারা যে সফলতা অর্জন করেছেন। তাতে পুরো জাতি কৃতজ্ঞ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আপনাদের সংর্ধনা দিতে পেরে গর্বিত অনুভব করছে। বক্তারা আরো বলেন আগামী দিনে আপনাদের এগিয়ে যেতে হবে। এজন্য এখন থেকে কাজ করতে হবে। আপনারা ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিবেন। আপনাদের ভিতর নেতৃত্বে যে গুণ গুলি রয়েছে এগুলো প্রকাশ করতে হবে । আপনারা যারা ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কোন পেশায় আবদ্ধ হতে চান তারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন। আগামীতে দেশের একজন সূর্য সন্তান হিসেবে তৈরি হতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই । বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের ইসলামী সংগীত ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন ঝংকার শিল্পী গোষ্ঠী ও প্রতিভা শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সেক্রেটারি হাসিবুল হাসান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ফরিদপুর শহর শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আকমাল হোসাইন । এ সময় কৃতি শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024