বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

এবার আল–জাজিরার ৫ সাংবাদিককে হত্যা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-08-2025 10:37:31 am

ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিনত হয়েছে অবরুদ্ধ গাজা। দখলদারদের বর্বরতায় সৃষ্টি হয়েছে দুর্ভিক্ষ, দিনের পর দিন অনাহারে থেকে মৃত্যুবরণ করছে অসংখ্য শিশু, বালক, যুবক আর বৃদ্ধ। বিশ্ববাসীর কাছে ইসরায়েলি বাহিনীর এসব নৃশংসতা তুলে ধরছেন আল–জাজিরার সাংবাদিকরা। এবার সে সাংবাদিকদের হত্যা করল ইসরায়েল। 


গাজায় একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আল–জাজিরার পাঁচ সাংবাদিক। রোববার (১০ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজার আল–শিফা হাসপাতালের পরিচালক।


নিহতরা হলেন আল–জাজিরা আরবির পরিচিত মুখ, ২৮ বছর বয়সী সংবাদদাতা আল–শরীফ, সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মুয়ামেন আলিওয়া।


উত্তর গাজা থেকে দীর্ঘদিন ধরে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন আল–শরীফ। রোববার আল–শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপন করা একটি তাঁবুর ভেতরেই ইসরায়েলি হামলায় তিনি নিহত হন।


মৃত্যুর কয়েক মুহূর্ত আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণাংশে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। তার শেষ ভিডিওতে শোনা যায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার বিস্ফোরণধ্বনি, যা মুহূর্তের জন্য অন্ধকার আকাশকে কমলা আভায় আলোকিত করে তোলে।


ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে অভিযোগ করে, আল–শরীফ হামাসের একটি শাখার নেতৃত্ব দিতেন এবং তাদের কাছে তার সম্পৃক্ততার ‘সুনির্দিষ্ট প্রমাণ’ রয়েছে।


তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা আল–জাজিরাকে বলেন, আল–শরীফের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। তার ভাষায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকাই ছিল তার প্রতিদিনের রুটিন।


সম্প্রতি আল–জাজিরা মিডিয়া নেটওয়ার্ক গাজা উপত্যকায় তাদের সাংবাদিকদের, বিশেষ করে আল–শরীফকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর ‘উসকানিমূলক প্রচারণা’র কড়া সমালোচনা করেছে।

আরও খবর



6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৩ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে