সৃজনশীল সাহিত্যচর্চার মঞ্চ ‘নীল কলম’-এর আয়োজনে অনুষ্ঠিত হলো কবি, কবিতার আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান, নীল কলম ম্যাগাজিনের মোড়ক উন্মোচন এবং নীল কলম সদস্যদের অনবদ্য সব পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো বর্ষার আয়োজন ‘বজ্র মানিক দিয়ে গাঁথা’।
৯ আগস্ট (শনিবার ) বিকেল ৪টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জমজমাট এই অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও নীল কলমের উপদেষ্টা রাশেদ রউফ।
অনুষ্ঠানের ড্রেসকোড বেগুনি রঙের শাড়ি পড়ে দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত কবি সাহিত্যকদের পদচারণায় বিকেল থেকেই শিল্পকল একাডেমি প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।
বাচিক শিল্পী ও টেলিভিশন উপস্থাপক দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় ও নীল কলমের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ওভিক ওসমান, এজাজ ইউসুফী , কবি জিন্নাহ চৌধুরী ,উৎপল কান্তি বড়ুয়া, কবি আকতার হোসেন , ইন্জিনিয়ার মজিবুর রহমান,নাছের রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রটোকল অফিসার সাইফুদ্দিন সাকি, সাবেক শিক্ষক ব্রিজেড ডায়েস, ব্যাংকার লায়ন সোহেলা মাহমুদ, খবরিকা সম্পাদক মাহবুব পলাশ, সাদা কাগজ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার, কবি সেলিম তালুকদার আকাশ ,গীতিকার কবি অরুপ কুমার বড়ুয়া আলমগীর হোসেন, সাংবাদিক ইফতেখার মারুফ, কবি সালাম সৌরভ , তানভির হাসান বিপ্লব , সাংবাদিক জাহেদ কায়সার , লিপি তালুকদার, ডা. উদয় শংকর রায়, হৈমন্তী তালুকদার, তারিফা হায়দার, রিতা ধর, নিগার সুলতানা, হামিদা নিলু, অনিন্দ্য বড়ুয়া,প্রমুখ।
আবৃত্তি ও কবিতা পাঠে অংশ নেন কবি দীপক বড়ুয়া, খুরশীদ আনোয়ার, মহসিন চৌধুরী, নাছিমা আক্তার রিনা, সুবর্ণা দাস মুনমুন, অভিক ওসমান, শাহাদাত হোসেন শাহেদ, মেরিনা সুলতানা, অঞ্জলি বড়ুয়া, পারভিন রোজি, কামরুন নাহার ডলি, শামীম ফাতেমা মুন্নি, লিপি তালুকদার, গৌতম কানুনগো, রিজওয়ান মাহমুদ, স্মরণিকা চৌধুরী, কাজী নাছরিন, রায়হানা হাসিব, সিমলা চৌধুরী , পারভিন আক্তার, খালেছা খানম, মারজিয়া খানম সিদ্দিকা , ইউসুফ মোহাম্মদ, এজাজ ইউসুফি, তটিনি বড়ুয়া, শাম্মী, শিরিন আফরোজ, সুমি দাস প্রমুখ।
বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন রায়হানা হাসিব, প্রতিমা দাস - উত্তম দাস, সিমলা চৌধুরী - মেরিনা সুলতানা, মাহবুবা ছন্দাসহ একদল কবি।
৭ ঘন্টা ২০ মিনিট আগে
৭ ঘন্টা ২১ মিনিট আগে
৯ ঘন্টা ৪ মিনিট আগে
১০ ঘন্টা ৫ মিনিট আগে
১০ ঘন্টা ১৫ মিনিট আগে
১১ ঘন্টা ১৪ মিনিট আগে
১১ ঘন্টা ৩২ মিনিট আগে