শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

মাভাবিপ্রবিতে আইকিউএসির আয়োজনে শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে আইকিউএসির আয়োজনে শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে 'কিওয়ার্ড, সিকুয়েন্স, ইম্পর্টেন্স এ পটেনশিয়াল টেকনিক ফর কোয়ালিটি থিসিস এন্ড পাবলিকেশন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


‎ রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের কনফারেন্স রুমে বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

‎

‎সেমিনারের সভাপতিত্ব করেন  আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন 'ইউনিভার্সিটি অব পুত্রা' মালয়েশিয়া -এর সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক প্রফেসর ড. মোস্তফা কামাল নাসির ও এমবিএসটিইউ জার্নাল অব সায়েন্স এন্ড টেকনোলজির এডিটর-ইন-চিফ প্রফেসর ড. মোহাম্মদ মোকাদ্দেস আলী। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ খাইরুল ইসলাম।  অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ।

‎

‎প্রধান অতিথি বলেন, গবেষণাপত্র যারা পড়বে তাদের জন্য গবেষণাপত্রকে খুবই গুরুত্ব দিয়ে পাবলিকেশন করতে হবে। এই টেকনিকগুলো জানা খুবই জরুরী কারণ ভাল রেজাল্ট যদি কেউ না দেখে এর কোন মূল্য নেই। রেজাল্ট আমার আছে কিন্তু কেউ জানল না, কেউ সাইন ইন করল না, কেউ দেখল না সেটা কিন্তু হলনা। কিন্তু আমার রেজাল্ট আছে, আমি এমনভাবে উপস্থাপন করেছি যা পাঠককে আকৃষ্ট করেছে এবং এর গুরুত্ব  আছে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে।

আরও খবর