নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় ১০ টাকার লোভে ১১ বছরের এতিম শিশুকে ধর্ষণ, পোস্ট মাস্টার কারাগারে




সাতক্ষীরায় মাত্র ১০ টাকার প্রলোভন দেখিয়ে ১১ বছরের এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে বাবুলিয়া পোস্ট অফিসের পোস্ট মাস্টার শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।


ভিকটিম শিশুটি বাবা-মায়ের বিচ্ছেদের পর আত্মীয়স্বজনের বাড়িতে বসবাস করছিল। রবিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে মায়ের দেখা পাওয়ার আশায় সে বাবুলিয়া পোস্ট অফিসের সামনে অপেক্ষা করছিল। এ সময় পোস্ট মাস্টার শহীদুল ইসলাম তাকে পুরনো কাগজপত্র ফেলার কথা বলে ১০ টাকা দেওয়ার প্রস্তাব দেন। শিশুটি কাজ শেষ করলে শহীদুল তাকে ঘর ঝাড়ু দিতে বলেন এবং একপর্যায়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।


পরে পোস্ট অফিসের রানার ইব্রাহীম শিশুটিকে কাঁদতে দেখে দোকানে নিয়ে গিয়ে খাবার খাওয়ান। সেখানে শিশুটি পুরো ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে শহীদুলকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে সোপর্দ করে।


পুলিশ ভিকটিমকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। রবিবার রাত সাড়ে ৮টায় পরীক্ষা সম্পন্ন হয়। সোমবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তনিমা মন্ডলের আদালতে শিশুটি ২২ ধারায় জবানবন্দি দেয়।


সাতক্ষীরা সদর থানায় ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেছেন। তবে দ্বিতীয় বিয়ের কারণে তিনি মেয়েকে জিম্মায় নিতে আগ্রহ দেখাননি। ফলে প্রশাসন ভিকটিমকে কোথায় রাখবে সে বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।


আসামি শহীদুল ইসলামকে সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


Tag
আরও খবর