ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেব: নুর

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-08-2025 09:52:10 pm

আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদ তিনশ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।


শুক্রবার (০১ আগস্ট) রাজধানীর আগারগাঁও মঞ্জুরি কমিশন ভবনে জুলাইয়ের বীর জনতার স্মরণে গণসমাবেশে এ কথা বলেন তিনি।


নুরুল হক নুর বলেন, নির্বাচনের নামে চাঁদাবাজি চলছে। নির্বাচন নিয়ে তাড়া নেই। নির্বাচনের সময় নির্বাচন হবে। আগে সংস্কার করতে হবে। 


 অনেকের চেহারা ১১ মাসে পরিস্কার হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ১৬ বছর কি করেছেন? আপসহীন নেতারা তখন শেখ হাসিনার কাছে স্যারেন্ডার করেছেন। গণঅভ্যুত্থানের পর অনেকের পেটের বদল হয়েছে, অফিসের বদল হয়েছে।


আগামী নির্বাচনে গণঅধিকারের পক্ষ থেকে তিনশ আসনেই প্রার্থী দেয়া হবে উল্লেখ করে দলটির সভাপতি বলেন, যারা আধিপত্যবাদ জারি রাখতে চায় তারা নানা সংস্কারে রাজি নয়।


তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকে দলের মধ্যেও ফ্যাসিবাদি চরিত্র দেখা যাচ্ছে। তাদেরও প্রতিহত করা হবে। কিছুদিন পর পর কতিপয় লোক নিয়ে সড়ক বন্ধ করা হয়। এসব করে মানুষকে জিম্মি করা হচ্ছে।


নুর আরও বলেন, ৫ আগস্টের আগে জুলাই সনদ দিতে হবে। মানসিকতা, চরিত্র, রাজনীতি পরিবর্তন না হলে জুলাই চেতনা বাস্তবায়ন সম্ভব নয়।

আরও খবর