নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্থা করলেন মা মটরসের মালিক




সাতক্ষীরায় চাঞ্চল্যকর এক ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফকে জনসম্মুখে হেনস্থা করেছেন বাস মালিক সমিতির সহ-সভাপতি ও মা মটরসের মালিক মোঃ জিল্লুর রহমান।


বুধবার (২৩ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ের সাতক্ষীরা ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও সাইফুল ইসলাম সাইফ মোটরসাইকেলযোগে ঔষধ কিনতে ফার্মেসির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লাল রঙের প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি দেখা হয়। গাড়ি থেকে নেমেই মা মটরসের মালিক জিল্লুর রহমান উত্তেজিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গায়ে হাত তোলেন এবং তাকে রাস্তার পাশে একটি গাছের দিকে টেনে নিতে থাকেন।


ঘটনার সময় উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে ইউএনওকে রক্ষা করেন। এরপর অভিযুক্ত ব্যক্তি প্রাইভেটকার নিয়ে সেখান থেকে চলে যান।


ঘটনার প্রত্যক্ষদর্শী আখের রস বিক্রেতা মোঃ মনজুর রহমান জানান, “জিল্লুর রহমান ম্যাজিস্ট্রেটের কোনো দোষ না থাকলেও তাকে হেনস্থা করেন। গাড়িটি মোটরসাইকেলে ধাক্কা দিলেও উল্টো তিনি রেগে যান।”


অভিযুক্ত জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


এ ঘটনায় সাতক্ষীরায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।


Tag
আরও খবর