নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় ডিবির অভিযানে ৯,৫৫০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি সহ ২ জন গ্রেফতার



সাতক্ষীরায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১৯ জুলাই ২০২৫) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সাতক্ষীরা সদর থানার ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ গাভা এলাকায় অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ নকল বিড়িসহ আসামিদের আটক করা হয়।


জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিক-নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাখায়েতুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে গ্রেফতারকৃতরা হলেন:

১। শেখ কিবরিয়া মাসুদ সুমন (৪০), পিতা-আব্দুর রহমান

২। শ্রী মন্তোষ কুমার বসু (৪০), পিতা-মৃত বংশধর বসু

দুজনেই কালিগঞ্জ উপজেলার ভাড়া সিমলা গ্রামের বাসিন্দা।


তাদের কাছ থেকে ৯,৫৫০ (নয় হাজার পাঁচশত পঞ্চাশ) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৯১,০০০/- (এক লক্ষ একানব্বই হাজার) টাকা।


এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এমন সফল অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে অবৈধ পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে

ও জানানো হয়েছে।

Tag
আরও খবর