নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম জাসাসের মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম জাসাসের মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত




বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, একটি পরাজিত অপশক্তি চাইছে বাংলাদেশ রাজনৈতিক নেতৃত্ব শূন্য থাকুক, যাতে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারে। কারণ এই অপশক্তি জানে বাংলাদেশের মানুষ তাদের সমর্থন করে না। আওয়ামীলীগ যেমন নির্বাচনকে ভয় পেয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দানবীয় স্বৈরচারী হয়ে ওঠেছিল তেমনি বর্তমানেও ঐ পরাজিত অপশক্তি নির্বাচন বানচালের মাধ্যমে -বিনাভোটে ক্ষমতা ভোগ করতে চাইছে। তাই তারা দেশ ও জাতিকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে বাঁধা দিচ্ছে।

১৯ জুলাই (শনিবার)  সকালে  চট্টগ্রাম  প্রেস ক্লাব চত্বরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রমানের ছবি অবমাননা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগর উত্তরও দক্ষিণ জেলা আয়োজিত এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

 

 জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ আমিনুল ইসলাম ও মামুনুর রশীদ শিপন এর সঞ্চালনায় ও মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলুর সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া,উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম এ হালিম।

Tag
আরও খবর