অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

পাঁচ মাসে রাজস্ব আয় বেড়েছে ১৩ দশমিক ০৬ শতাংশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-12-2022 07:52:19 am

◾ অর্থনীতি ডেস্ক 


চলতি ২০২২-২৩ করবর্ষের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) এবং আমদানি-রপ্তানি শুল্ক মিলে মোট রাজস্ব আয় করেছে ১ লাখ ১৫ হাজার ৬২০ কোটি ৭৭ লাখ টাকা, যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ০৬ শতাংশ বেশি। গত করবর্ষের প্রথম পাঁচ মাসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ১ লাখ ২ হাজার ২৬৪ কোটি ৮২ লাখ টাকা।

এনবিআর সূত্র জানায়, খাতভিত্তিক রাজস্ব আয়ের হিসাব হলো-পাঁচ মাসে আমদানি ও রপ্তানি শুল্ক খাত থেকে আয় হয়েছে ৩৮ হাজার ৬০ কোটি টাকা, স্থানীয় পর্যায়ে মূসক থেকে ৪৪ হাজার ১৮৩ কোটি ৮৩ লাখ এবং আয়কর ও ভ্রমণ কর খাতে ৩৩ হাজার ৩৭৬ কোটি ৯৪ লাখ টাকা। তবে এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আয় কিছুটা পিছিয়ে আছে। পাঁচ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার ৩৩৪ কোটি টাকা।

এনবিআরের তথ্যমতে, গত ২০২১-২২ করবর্ষের প্রথম পাঁচ মাসে আমদানি-রপ্তানি শুল্ক থেকে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৩৩ হাজার ৮১৯ কোটি ৬ লাখ টাকা, যা চলতি করবর্ষের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬০ কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি ১২ দশমিক ৫৪ শতাংশ। 

আলোচ্য সময়ে আয়কর আহরণ বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। গত করবর্ষের পাঁচ মাসে এ খাত থেকে রাজস্ব আয় ছিল ৩০ হাজার ৪১৫ কোটি ১২ লাখ টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৭৬ কোটি ৯৪ লাখ টাকা। শুল্ক ও আয়করের মত মূসক রাজস্ব আয়েও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে ১৬ দশমিক ১৮ শতাংশ প্রবৃদ্ধি এসেছে। গত করবর্ষের পাঁচ মাসে মূসক রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৩৮ হাজার ৩০ কোটি ৬৪ লাখ টাকা। এবার সেটা বেড়ে হয়েছে ৪৪ হাজার ১৮৩ কোটি ৮৩ লাখ টাকা।

উল্লেখ্য, চলতি করবর্ষে এনবিআরের রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।

আরও খবর


6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২ দিন ২০ ঘন্টা ৩১ মিনিট আগে