আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন

আশাশুনিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত



 আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও UzDMC–এর চেয়ারম্যান কৃষ্ণা রায়। মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-II) প্রকল্প সভাটি আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করে। সভায় সমাজ সেবা অধিদপ্তর, কৃষি বিভাগ, প্রাণি সম্পদ বিভাগ, ফায়ার সার্ভিস, মৎস্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, এলজিইডি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং থানা পুলিশ প্রতিনিধি অংশ নেন। এছাড়া, প্রতাপনগর, বড়দল, খাজরা, শ্রীউলা, আশাশুনি সদর, কাদাকাটি ও কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও প্রতিনিধি, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সামাজিক সংগঠনের নেতা এবং ইএসডিও, উত্তরণ, ফ্রেন্ডশিপ, রূপান্তর ও আইডিয়াল এনজিওর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় চলমান ভারী বর্ষণ পরিস্থিতি, দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার এবং দুর্যোগ প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিদের সাথে বিস্তারিত আলোচনা হয়। 
ইএসডিও–ICRDCV-II প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শামসুল হক মৃধা ও REACH প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুকুল হক দুটি পৃথক পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের ২৭ টি ওয়ার্ডে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা গড়ে তুলতে প্রকল্প দুটির মাধ্যমে কি কি কাজ বাস্তবায়ন করা হচ্ছে তা তুলে ধরেন। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম। সভায় বিভিন্ন দপ্তরের ৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।  



Tag
আরও খবর