র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরায় র্যাব-৬ এর একটি আভিযানিক দল এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই মঙ্গলবার দুপুরের দিকে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির সদস্যরা সদর থানাধীন মাধবকাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তারা মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমান ওরফে মিজান (৩৫), পিতা মোঃ ইমদাদুল হক, সাং- কাদাকাটি, সোনাপাড়া, থানা- আশাশুনি, জেলা- সাতক্ষীরা—কে গ্রেফতার করে।
উল্লেখ্য, মিজানুর রহমান মাগুরা জেলার একটি মাদক মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, তারা দেশের সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে চিহ্নিত আসামিদের ধরতে অভিযান পরিচালনা করে যাচ্ছে। এর ফলে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটছে।
২৭ মিনিট আগে
১ ঘন্টা ২৭ মিনিট আগে
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫ ঘন্টা ০ মিনিট আগে
১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে