ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

"ন্যায্য ও সম্ভাবনাময় বিয়ে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৪ জুলাই)সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পরিবার কল্যাণ পরিদর্শক বিপ্রেশ ভট্টাচার্য এর সঞ্চালনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফাতেমা বেগম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো: নুরুল হক। আরও বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ভূপতি রঞ্জন দাস, পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহীনা আক্তার, দরগাপাশা ইউনিয়ন স্বাস্থ্য কর্মী তমা বেগম। এসময় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিদর্শিকারা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পরবর্তীতে কাজের স্বীকৃতি স্বরুপ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিদর্শিকাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আরও খবর