ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে রাজশাহী কলেজ সড়ক হয়ে আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে উঠে আসে “আমার সোনার বাংলায়, খুনিদের ঠাঁই নাই”, “এক দুই তিন চার, চাঁদাবাজ দেশ ছাড়”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?”, “নৌকা আর ধানের শীষ দুই সাপের এক বিষ”, “আমার ভাইয়ের রক্ত লাল, যুবদল কোন চ্যাটের বাল”, “লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে” ইত্যাদি।


সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট যেভাবে বিদায় হয়েছে, তারা কি সেটা ভুলে গেছে? যদি ভুলে যায়, তাহলে বলতে চাই জুলাই এখনো মরে নাই। আমরা জুলাই আছি, এই জুলাই থেকেই এসব অন্যায় নির্মূল করব, ইনশাআল্লাহ।

তারা আরও বলেন, “আপনারা সবাই অবগত আছেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী এক বছরে কী পরিমাণ নৃশংসতার সাক্ষী হয়েছে এ দেশের মানুষ। মিটফোর্ডে যে হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা একত্র হয়েছি। এই দেশে দলের নাম ধরে সমালোচনা করতে শিখতে হবে। আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া যাবে না। জুলাই বিপ্লবের পর দেশে আর কোনো চাঁদাবাজি মেনে নেওয়া যায় না।

সমাবেশে বক্তব্য দেন খালেদ হাসান মিলু, নাহিদ ইসলাম সাজু, সালমা সুলতানা, মায়া, আঞ্জুমানারা আরসি প্রমুখ।

আরও খবর