পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

যুবদল কর্তৃক ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ


রাজধানীর মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় মো: সোহাগ নামের এক ব্যবসায়ীকে যুবদল নেতা কর্তৃক নৃশংস হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতাকর্মীরা।


শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এসময় এটি ক্যাম্পাসের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে  বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে গিয়ে অবস্থান নেয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইবির সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবীর সৌরভ, তানভীর মাহমুদ মন্ডল, গোলাম রব্বানী, মুবাশশির আমিনসহ দুই শতাধিক শিক্ষার্থী।


বিক্ষোভে শিক্ষার্থীরা আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; চাঁদাবাজদের ঠিকানা, বাংলাদেশে হবে না; সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; দোষরদের ঠিকানা, এই বাংলায় হবে না; আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে; বিএনপি-যুবদল, তুই খুনি, তুই খুনিসহ বিভিন্ন ধরনের শ্লোগান দেয়।


ডায়না চত্বরের সংক্ষিপ্ত সমাবেশে সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, "আমরা বারবার তাদের মুখে শুনি যে, নির্বাচন না দিলে নাকি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে না। কিন্তু আমরা দেখছি নির্বাচনের আগেই ওই সংগঠনটি সর্বোচ্চ খুনের রাজনীতি করতেছে। আমরা দেখেছি গত ১৭ টি বছর একটি সরকার স্বৈরাচারী শাসন কীভাবে কায়েম করেছিল। আমরা আজকে দেখতে পেরেছি যে কিভাবে একটা ব্যবসায়ী ভাইকে চাঁদার জন্য নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছাত্রসমাজ আর কোনো সন্ত্রাসীদের মেনে নেবে না।"


এসময় শিক্ষার্থীদের আরেকটা অংশ শাখা ছাত্রশিবিরের কিছু নেতা-কর্মীদের নেতৃত্বে সেই সমাবেশ ত্যাগ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।


সেখানে শিক্ষার্থীরা বলেন, আমরা ব্যক্তির দায় কোনো দলকে দিতে চাই না। কিন্তু সেই দল যদি নতুন করে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করে, ছাত্র জনতা আর বসে থাকবে না। অন্যায়কে আমরা মেনে নিতে শিখি নি। অন্যায়কারীরা আমাদের কাছে কোনোদিন প্রশ্রয় পাবে না। সে যে দল-আদর্শের লোকই হোক না কেন, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ হবে। এই অপরাধীদের শুধু গ্রেফতার করে নামকাওয়াস্তে শাস্তি চাই না। এর প্রকাশ্য শাস্তি চাই। আমরা এমন শাস্তি চাই যে, দ্বিতীয়বার এমন হত্যাকাণ্ডের কথা ভাবলেও যেন অপরাধীর অন্তরাত্মা কেঁপে ওঠে। 


উল্লেখ্য, গত বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় চাঁদা না দেয়ায় মো: সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে হত্যা করেন যুবদল নেতা মঈন ও তার সহযোগীরা। সেদিনই পুলিশ যুবদল নেতা মঈনসহ দু’জনকে আটক করে। এদিকে মঈনসহ দু’জনকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

আরও খবর