ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

প্রাণিসম্পদ উপদেষ্টার বক্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, পবিপ্রবিতে বিক্ষোভ

‎চাকরির ক্ষেত্রে ‘ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি (কম্বাইন্ড) ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবে’—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিক্ষোভ করেছে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।
‎
‎বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি এনএসভিএম অনুষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদীয় মেইন গেটে গিয়ে শেষ হয়।
‎
‎পরে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এম. এইচ. কাওসার, ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মতিন এবং অ্যানিমেল নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. ননী গোপাল সাহা। এ সময় অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যসহ অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
‎
‎অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবদুল্লাহ হিল কাফি বলেন, “রাষ্ট্রের উচ্চপর্যায়ের একজন প্রতিনিধি হিসেবে উপদেষ্টার কাছ থেকে এ ধরনের একপেশে মন্তব্য প্রত্যাশিত নয়। বাস্তবতা যাচাই না করে এমন বক্তব্য দিলে তা খাতটির জন্য হুমকিস্বরূপ হতে পারে।”
‎
‎পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার বলেন, “অ্যানিমেল হাজবেন্ড্রির শিক্ষার্থীরা পোল্ট্রি, ডেইরি, নিউট্রিশন, ব্রিডিংসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে। চিকিৎসার পাশাপাশি উৎপাদনেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ একপক্ষকে অগ্রাধিকার দিলে খাতটির ভারসাম্য নষ্ট হবে।”
‎
‎সমাবেশে অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এম. এইচ. কাওসার বলেন, “বর্তমানে প্রাণিসম্পদ উন্নয়নে ভেটেরিনারি ও অ্যানিমেল হাজবেন্ড্রি—উভয় ক্ষেত্রেরই অবদান গুরুত্বপূর্ণ। অথচ একচোখা দৃষ্টিভঙ্গি থেকে দেওয়া বক্তব্য পেশাগত বৈষম্য তৈরি করে। আমরা এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

আরও খবর