বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বুধহাটায় জমি দখল ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন



সাতক্ষীরার আশাশুনির বুধহাটায় জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার (৯ জুলাই) সকালে বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা প্রতিপক্ষের ‘ষড়যন্ত্র’ ও ‘হয়রানি’র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।


বুধহাটা গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে আব্দুল হাই বলেন, “আমাদের ১০ শতক জমি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। জমিতে প্রবেশ বা মাটি ফেলতেও দেয় না। অথচ এখন তারা আমাদের বিরুদ্ধেই মিথ্যা হামলার মামলা করেছে।”


তার ভাই আঃ কাদের বলেন, “আমি ব্যবসায়ী। ঘোষ পরিবার থেকে কেনা জমিতে বসবাস করি। অথচ প্রতিপক্ষ আমার ঘর ভাঙতে চায় এবং আমাকে হত্যার হুমকি দিচ্ছে। এ হুমকি রেকর্ড করা আছে।”


অন্যদিকে বুধহাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন বলেন, “আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। মূলত পারিবারিক বিরোধকে কেন্দ্র করেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে।”


ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়ের দাবি জানান।

Tag
আরও খবর