জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

সাতক্ষীরায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত




সাতক্ষীরায় নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।


জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ ন ম নাজিম উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলার নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোঃ সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল হাশেম এবং সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।


এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসেন ও মুখপাত্র মোহিনী তাবাসসুম, শহর জামায়াতের নায়েবে আমির ও সাবেক কাউন্সিলর লাভলুসহ বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ মালিক, খাদ্য ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, বাজার কমিটির নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, শিক্ষক ও সরকারি কর্মকর্তারা।


কর্মশালায় প্রধান অতিথি আ ন ম নাজিম উদ্দিন বলেন, “বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও পরিবহনের প্রতিটি ধাপে নিরাপত্তা বজায় রাখতে হবে। এ জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, বিশেষ করে খাদ্য ব্যবসায়ীদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।”


বক্তারা বলেন, নিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বাড়ানোর মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।


কর্মশালাটি নিরাপদ খাদ্য বিষয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং ভবিষ্যতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সকলের অংশগ্রহণকে উৎসাহিত করে।

Tag
আরও খবর