ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

তরুণ প্রজন্ম; নৈতিক চর্চায় কতটা সচেতন?

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-07-2025 12:21:39 am

◾মু. সায়েম আহমাদ : বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের নৈতিক চর্চা আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির অগ্রগতি, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, রাজনৈতিক পরিবেশ এবং শিক্ষাব্যবস্থার পরিবর্তন তরুণদের মানসিকতা, মূল্যবোধ ও নৈতিক অবস্থানকে গভীরভাবে প্রভাবিত করছে। একদিকে, বর্তমান তরুণরা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি তথ্যসমৃদ্ধ, প্রযুক্তিবান্ধব ও যুক্তিবাদী হয়ে উঠেছে। তারা অল্প সময়ের মধ্যে সামাজিক ইস্যু নিয়ে সচেতন হতে পারছে, নিজেদের মতামত প্রকাশ করে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টায় অংশগ্রহণ করছে। দুর্নীতি, সহিংসতা, বৈষম্য বা নারী অধিকার নিয়ে তারা সর্বদা সোচ্চার ভূমিকা পালন করে আসছে। অনেক তরুণ সমাজসেবামূলক কার্যক্রম, পরিবেশ রক্ষা, কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করছে। এসব দিক বিবেচনায় তরুণ প্রজন্মের একটি বড় অংশ নৈতিকতার প্রতি সচেতন বলেই প্রতীয়মান হচ্ছে।


তবে অন্যদিকে আপত্তির জায়গা হলো, তরুণ সমাজে নৈতিক অবক্ষয়ের লক্ষণও দেখা যাচ্ছে প্রতিনিয়ত। বিভিন্ন মাদকাসক্তি, পর্নোগ্রাফির প্রতি আসক্তি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য, প্রতারণা বা ভার্চুয়াল জগতে মিথ্যা পরিচয় ব্যবহার এখন অনেক তরুণের নৈতিক স্খলনের দিক নির্দেশ করে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন, অনৈতিক উপায়ে চাকরি বা সুযোগ পাওয়ার চেষ্টা, কিংবা দ্রুত সফল হওয়ার মানসিকতা অনেক সময় তরুণদের সৎ পথ থেকে বিচ্যুত করছে।


এছাড়াও, পারিবারিক অনুশাসন ও নৈতিক শিক্ষার অভাব, রাজনৈতিক প্রভাব এবং অনির্ভরযোগ্য মিডিয়া কনটেন্ট অনেক তরুণকে বিভ্রান্ত করছে। অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকৃত নৈতিক শিক্ষা বা আদর্শ নেতৃত্বের অভাবও তাদের পথভ্রষ্ট করছে।


আশার কথা হলো, তরুণদের মধ্যে আত্মজিজ্ঞাসা, ভুল স্বীকারের প্রবণতা এবং নিজেকে সংশোধনের চেষ্টাও চোখে পড়ছে। তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, অনলাইন বা স্যোশাল মিডিয়ায় এবং অফলাইনে সচেতনতা বৃদ্ধির কাজ করছে। বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মে তরুণরা নৈতিকতা, মানবিকতা, সহমর্মিতা, এবং দায়িত্ববোধ নিয়ে কথা বলছে; যা ভবিষ্যতের জন্য ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।


তবে এটিও মানতে হবে যে, বাংলাদেশের তরুণ প্রজন্ম এক জটিল দ্বৈত বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছে। তারা যেমন প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় সম্ভাবনাময়, তেমনি নৈতিক চ্যালেঞ্জের মুখেও রয়েছে। এই প্রজন্ম যদি সঠিক দিকনির্দেশনা, পরিবার ও শিক্ষকদের অনুপ্রেরণা, এবং রাষ্ট্রের ইতিবাচক ভূমিকায় পথ চলে। তাহলে তারা নৈতিকভাবে শক্তিশালী, মানবিক ও আদর্শ নাগরিকে পরিণত হতে পারবে। এমন নাগরিক হিসেবে গড়ে তোলাটাই তরুণ প্রজন্মের মুখ্য বিষয়।


মোদ্দা কথা, তরুণ প্রজন্ম নৈতিকতা নিয়ে সম্পূর্ণভাবে উদাসীন নয়, বরং অনেকেই সচেতন ও দায়িত্বশীল। তবে এই সচেতনতাকে আরও বিস্তৃত ও গভীর করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই চেষ্টাই আগামী দিনের জন্য একটি নৈতিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে সহায়ক হবে। 


মু. সায়েম আহমাদ 

লেখক ও সংগঠক


আরও খবর



6ad3adc1cb7fd-171026111753.webp
দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ

১০ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে


6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

২১ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে