বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনিতে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপন স্থান পরিদর্শনে জেলা প্রশাসক



 আশাশুনি উপজেলার প্রতাপনগরে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপনের লক্ষ্যে স্থান নির্ধারনে স্থান নির্বাচন কল্পে এলাকা পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসক মো: মোস্তাক আহস্মেদ এলাকা পরিদর্শনে আসেন।
সাতক্ষীরা জেলা প্রশাসকের নেতৃত্বে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক প্রতাপনগরে ২৪ জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপনের নির্ধারিত জায়গা নির্ধারণের লক্ষ্যে এলাকার কয়েকটি স্থান পরিদর্শন করেন। সবশেষ প্রতাপনগর ইউনাইটেড একাডেমী (মাধ্যমিক বিদ্যালয়ে) পূর্ব পাশে স্মৃতি স্মারক স্থাপনের জন্য জায়গা নির্ধারন করা হয়। পরে অতিথিবর্গ প্রতাপনগর ইউনিয়ন পরিষদে গমন করেন এবং মতবিনিময় করেন। এছাড়া প্রতাপনগর আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা, এপিএস কলেজ পরিদর্শন করেন। এসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপজেলা জামায়েতের নায়েবে আমীর নূরুল আফসার মোর্তজা, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ্ৃবৃন্দ, জন প্রতিনিধি, শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।



Tag
আরও খবর