নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ঠিকাদারের গাফিলতিতে শিক্ষার্থী ও এলাকাবাসী চরম দুর্ভোগে, দেখার কেউ নেই





সাতক্ষীরা শহরের পলাশপোল স্পন্দন ল্যাব থেকে নবজীবন স্কুল হয়ে তেঁতুলতলা সায়েরের খাল পর্যন্ত ব্যস্ততম রাস্তায় ড্রেনেজ কালভার্ট ও সড়ক নির্মাণের কাজ চললেও তা এখন স্থানীয় মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এলজিইডি’র তত্ত্বাবধানে নির্মাণাধীন এই সড়কটি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত মেসার্স স্টোন ব্রিকস্ ও ইকবাল জমাদ্দার এন্ড কনর্সোটিয়াম এর ঠিকাদার ইকবাল জমাদ্দার কাজের গুণগতমান তোয়াক্কা না করে, অদক্ষ লেবার দিয়ে অপরিকল্পিতভাবে কাজ পরিচালনা করছেন। 


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব প্রস্তুতি, নিরাপত্তা বা বিকল্প রাস্তা না রেখেই বাড়ির পাঁচিল ভেঙে রাস্তায় খোঁড়াখুঁড়ি শুরু করে ঠিকাদার। সড়কের বিভিন্ন অংশে খোঁড়াখুঁড়ির পর সৃষ্টি হয়েছে বিশাল গর্ত যা বর্তমানে এলাকাবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। 


এই অবস্থায় হঠাৎ কোনো শিশু বা পথচারী পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষ এ বিষয়ে সম্পূর্ণ নিরব। উল্লেখযোগ্য বিষয় হলো, এই রাস্তা দিয়ে নবজীবন স্কুলের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। কিন্তু বর্তমানে রাস্তাটি কয়েকটি স্থানে এতটাই ভেঙে পড়েছে এবং সংকীর্ণ হয়ে গেছে যে, সেখানে একটি বাইসাইকেলও চালানো যাচ্ছে না। 


শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে স্কুলে যেতে বাধ্য হচ্ছে। অনেকে বাধ্য হয়ে ঘুরপথে ঝুঁকি নিয়ে স্কুলে পৌঁছাচ্ছে, আবার কেউ কেউ সময়মতো পৌঁছাতে না পেরে পড়াশোনায় পিছিয়ে পড়ছে। এই দুরাবস্থার মধ্যে কাঠের একটি সাঁকো বানিয়ে অস্থায়ী চলাচলের ব্যবস্থা করা হলেও, সেটিও বর্তমানে নষ্ট হয়ে পড়ে আছে। ফলে এলাকাবাসীর চলাচল একপ্রকার বন্ধ হয়ে গেছে। বিশেষ করে বৃদ্ধ, শিশু, নারী এবং অসুস্থ মানুষজন সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। 


বাসিন্দারা জানান, ঠিকাদারের গাফিলতি ও দায়িত্বহীনতায় তারা যেন নিজের বাড়িতেই বন্দি হয়ে পড়েছেন। কেউ অসুস্থ হলে বা কোনো জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলেও মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ কাজটি যথাযথ পরিকল্পনা ও তদারকির মাধ্যমে দ্রুত সময়ে সম্পন্ন করা যেত।


স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, “রাস্তার কাজের শুরুতে আমরা ভেবেছিলাম দুর্ভোগের অবসান হবে, কিন্তু এখন মনে হচ্ছে কাজ না করলেই ভালো ছিল। বাড়ির পাঁচিল ভেঙে দিয়েছে, রাস্তায় চলাচল বন্ধ, কোনো বিকল্প রাস্তা নেই, আমরা তো বন্দি!” অপর এক এলাকাবাসী বলেন, “ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় লাগে, রাস্তার এমন অবস্থা যে একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিকাদার কাজ শুরু করেই ফেলে রেখেছে। মাসের পর মাস কেটে যাচ্ছে কেউ খোঁজ নেয় না।” 


সংশ্লিষ্ট ঠিকাদার বা প্রকৌশলী দপ্তরের কোনো কার্যকর তদারকি না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা প্রশ্ন তুলেছেন, এমন দায়িত্বহীন ও জনগণের জীবনকে হুমকিতে ফেলা কার্যক্রম কেন চলতে দেওয়া হচ্ছে? এলাকাবাসীর জোর দাবি, দ্রুত সড়কের নির্মাণকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘব করতে হবে। পাশাপাশি যে ঠিকাদার প্রতিষ্ঠান এমন অব্যবস্থাপনা ও জনভোগান্তির সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে এলজিইডি’র সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্তৃপক্ষের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

Tag
আরও খবর