ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-07-2025 05:52:26 pm

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া কোনো জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।


বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে ‘জুলাইযোদ্ধা’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, ‘উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া ‘দেশগড়ার পদযাত্রা’ কর্মসূচিতে দেশের সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। খুব শিগগিরই এই কর্মসূচিকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। আমরা শুধুমাত্র ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নয়, বরং সুষম ও সর্বজনীন উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি।’


তিনি আরও বলেন, ‘জুলাই সনদ শুধু একটি ঘোষণাপত্র নয়, এটি হলো রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের রূপরেখা। এই সনদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচনে অংশ নেব না।’


এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং শহীদ সাজ্জাদ হোসেনের পিতা মো. আলমগীর। কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম নিজেই।


এর আগে সৈয়দপুরে জুলাই পদযাত্রা পৌঁছালে রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক মোহাম্মদ আবদুল মজিদ, স্থানীয় নেতা তানজিমুল আলমসহ অন্যান্য নেতাকর্মীরা দলীয় প্রতিনিধিদের ফুল দিয়ে স্বাগত জানান।

আরও খবর