নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কলারোয়ায় কৃষি উন্নয়নে পার্টনার কংগ্রেস: প্রযুক্তি, প্রশিক্ষণ ও শতভাগ সফলতার গল্প




কৃষি উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ ও কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরার কলারোয়ায় অনুষ্ঠিত হলো "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫"।

বৃহস্পতিবার (৩ জুলাই) কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, পার্টনার প্রোগ্রামের খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র ও জেলা বিএনপির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াত আমির মাস্টার মাওলানা কামরুজ্জামান।


স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস.এম. এনামুল ইসলাম এবং কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন কৃষক কবিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ খান, সরকারি কলেজের প্রভাষক অনিক কুমার ঘোষ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক জিয়া, অর্ধ শতাধিক কৃষক-কৃষাণী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।


২০২৪-২৫ অর্থবছরে "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)" এর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে।


কৃষকদের উদ্দেশ্যে আম গাছ পরিচর্যা, ফলন বৃদ্ধি, জৈব বালাইনাশক ব্যবহার, জিএপি (GAP) চর্চা, কৃষি উদ্যোক্তা সৃষ্টি, পুষ্টি উন্নয়নসহ বিভিন্ন দিকনির্দেশনা ও প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা করা হয়।

অনুষ্ঠানস্থলে বিশেষ আকর্ষণ ছিল— জিএপি কর্নার, জৈব বালাইনাশক কর্নার, কৃষক সেবা কেন্দ্র ও জিএপি প্রদর্শনী প্লটের রেপ্লিকা, যা কৃষি প্রযুক্তির ব্যবহার ও মাঠ পর্যায়ে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


বক্তারা জানান, ২০২৪-২৫ অর্থবছরে আমন, বোরো, আউশ, গম, তেলবীজ, ডাল ও পুষ্টি ফসলসহ বিভিন্ন কার্যক্রমে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। GAP সার্টিফিকেশন ট্রেনিং ফর ফার্মারস সহ ফসলভিত্তিক প্রদর্শনী কার্যক্রমেও ছিলো শতভাগ অর্জন।

ইউনিয়নভিত্তিক বাস্তবায়িত পার্টনার ফিল্ড স্কুলের সাফল্যের বিস্তারিত তুলে ধরা হয়।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান।

আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে, যা অনুষ্ঠানে প্রাণ যোগায়।

Tag
আরও খবর