ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

পবিপ্রবির ৭ হলের নতুন নামকরণ, মুজিব হলের নাম- “বিজয়-২৪”

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৫৫ তম সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের মোট সাত(০৭) টি হলের নাম পরিবর্তন হয়েছে। যার মধ্যে কিছু হল পুরনো নামে ফিরে গেছে এবং কিছু হলে নতুন নামকরণ করা হয়েছে। 

‎

‎গত মঙ্গলবার(০১ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ.দা.) প্রফেসর ড. ইখতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত ছাত্র-ছাত্রীদের জোরালো দাবির প্রেক্ষিতে গঠিত কমিটির সুপারিশ এবং এ সংক্রান্ত জারীকৃত অফিস আদেশ অবহিতকরণের বিষয়ে ৩০.০৪.২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫৫তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই প্রশাসনিক আদেশ জারী করা হয়েছে।

‎

পরিপত্রে জানানো সিদ্ধান্ত মোতাবেক মূল ক্যাম্পাসের ‎বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর নাম পরিবর্তন করে বিজয়-২৪ নামকরণ করা হয়েছে। শের-ই বাংলা হল-১ এবং শের-ই বাংলা হল-২ এর নাম পরিবর্তন করে পূর্ববর্তী নাম শহীদ জিয়াউর রহমান হল-১ এবং শহীদ জিয়াউর রহমান হল-২ করা হয়েছে। মূল ক্যাম্পাস এর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর নাম পরিবর্তন করে রাবেয়া বসরী হল এবং বরিশাল ক্যাম্পাস এর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর নাম পরিবর্তন করে সুলতানা রাজিয়া হল নামকরণ করা হয়েছে। এছাড়া নির্মানাধীন নতুন দুটি ছাত্র ও ছাত্রী হলের নাম যথাক্রমে শের-ই বাংলা হল ও চাঁদ সুলতানা হল নামকরণ করা হয়েছে। 

‎

উল্লেখ্য যে, গত বছরের ১৩ আগস্ট ও ১২ ডিসেম্বর যথাক্রমে বরিশাল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও মূল ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে ফেলেন শিক্ষার্থীরা এবং তখন থেকেই শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তনের দাবি তোলেন। এছাড়াও মূল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভাঙতে গেলে হলের কিছু আবাসিক শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন নামফলক ভাঙতে যাওয়া শিক্ষার্থীরা।

আরও খবর