নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় রুট পারমিট, অবৈধ যান চলাচল ও হাইড্রোলিক হর্ণ বন্ধে সিদ্ধান্ত



সাতক্ষীরা জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি (আরটিসি)’র সভায় জেলার পরিবহন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবৈধ যান চলাচল বন্ধ, অনিবন্ধিত অটোরিকশা ও ইজিবাইকের বিরুদ্ধে ব্যবস্থা, হাইড্রোলিক হর্ণ নিষিদ্ধ এবং নতুন রুট পারমিট নিয়ে কার্যকর পদক্ষেপের ঘোষণা এসেছে সভা থেকে।


মঙ্গলবার (০১ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভাপতি মোস্তাক আহমেদ। সভা পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ও কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, সাতক্ষীরা পৌরসভার সিইও ইশতিয়াক আহমেদ, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মশিয়ার রহমান, দুরপাল্লা পরিবহন কমিটির সভাপতি সরদার মুকুল ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, বিআরটিসি সাতক্ষীরা ম্যানেজার আফছার, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর যুগ্ম সাধারণ সম্পাদক মীর আবু বক্কর, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ (বাবু), অটোরিকশা ও অটো টেম্পু মালিক সমিতির মোঃ জাহিদ হোসেন খান এবং বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন।


সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল—


সাতক্ষীরা জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির পুনর্গঠন


রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা, মাহিন্দ্রা ও অটো টেম্পুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ


দুরপাল্লার যানবাহনের রুট পারমিট ও পরিসংখ্যান আগামী সভায় উপস্থাপন করে ব্যবস্থা গ্রহণ


সাতক্ষীরা-শ্যামনগর রুটে বাস-মিনিবাস চালুর উদ্যোগ


পৌর এলাকায় অবৈধ যানবাহনের চলাচল ও যত্রতত্র পার্কিং বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা


অনিবন্ধিত ইজিবাইক শহরের ভেতর চলতে না দেওয়ার নির্দেশনা


হাইড্রোলিক হর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা



সভায় অংশগ্রহণকারীরা পরিবহন খাতে শৃঙ্খলা আনার লক্ষ্যে বিআরটিএ ও জেলা প্রশাসনের এসব উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হলে শহরের যানজট, দুর্ঘটনা ও শব্দদূষণ অনেকাংশে কমে আসবে।


সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ও কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির।

Tag
আরও খবর