নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় সাংবাদিকদের উপর নারকীয় হামলার প্রতিবাদে উত্তাল মানববন্ধন, মামলা দায়ের ও গ্রেপ্তার ১



সাতক্ষীরায় সাংবাদিকদের উপর বর্বরোচিত ও নারকীয় হামলার প্রতিবাদে উত্তাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।


এ ঘটনার পরপরই সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে। তিনি চিহ্নিত ভাড়াটিয়া সন্ত্রাসী ও মাদকাসক্ত যুবক বলে পুলিশ জানিয়েছে।


মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, অধ্যক্ষ আশেক-ই-এলাহি, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য কাজী মামুন এবং অন্যান্য গণ্যমান্য সাংবাদিকবৃন্দ।


বক্তারা বলেন, প্রেসক্লাবের একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। কিন্তু প্রেসক্লাবের একটি পক্ষ গঠনতন্ত্রের তোয়াক্কা না করে মনগড়া কমিটি গঠন করে সাধারণ সদস্যদের ক্লাবে প্রবেশ বন্ধ করে দেয়। পূর্বঘোষিত সাধারণ সভায় যোগদানের জন্য প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা ক্লাবে প্রবেশ করতে গেলে ভাড়াটিয়া সন্ত্রাসীরা রাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে একাধিক সাংবাদিক গুরুতর আহত হন।


এই ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আগামী ৮ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে আরেকটি বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রেসক্লাবের সকল কর্মসূচি ৮ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।


সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক সাংবাদিকদের জানান, মামলা-নং-০১, তারিখ ০১.০৭.২০২৫ অনুযায়ী পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ ধারায় দায়েরকৃত মামলায় একজন গ্রেপ্তার হয়েছেন এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর