নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

নারী ও শিশুর ওপর নির্যাতনের বিরুদ্ধে সাতক্ষীরায় গণপ্রতিবাদ, মুরাদনগরের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি



কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর উপর পাশবিক নির্যাতনসহ দেশজুড়ে নারী ও শিশুর উপর ধর্ষণ, অপহরণ ও হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণপ্রতিবাদ সমাবেশ। নারী নির্যাতন ও বিচারহীনতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আয়োজিত এই গণপ্রতিবাদে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।


সোমবার (৩০ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের সুলতানপুর পিএন স্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে স্বদেশ, আইন ও সালিশ কেন্দ্র (আসক) ঢাকা, এইচআরডিএফ, সিডো, হেড সংস্থা, ক্রীসেন্ট, এমএসএফ, এইচআরডিএন সাতক্ষীরা, বারসিক, সুশীলন, উত্তরণ, সুন্দরবন ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা, সুজনী মহিলা লোককেন্দ্র, সুশীল প্রকল্প, ব্রেকিং দ্য সাইলেন্স, প্রথম আলো বন্ধুসভা, রূপান্তর খুলনা, মিশন মহিলা উন্নয়ন সংস্থা ও সম্মিলিত সামাজিক উদ্যোগসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।


সমাবেশে সভাপতিত্ব করেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত এবং সঞ্চালনা করেন সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাস।


বক্তব্য রাখেন প্রফেসর মোজাম্মেল হোসেন, সাংবাদিক রঘুনাথ খাঁ, দেশ টিভির প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, লুইস রানা গাইন, কলেজছাত্রী ময়না, মহিলা পরিষদের রূপা বসু ও আঞ্জুয়ারা মিলি, যুব প্রতিনিধি হৃদয় মণ্ডল, জাহাঙ্গীর হোসেন, নাজমা খাতুন, আলিনুর খান বাবুল, মহাদেব দাশ, শ্যামল দেবনাথ, অ্যাডভোকেট মনিরউদ্দীন, আব্দুল্লাহ বিশ্বাস, আফজাল হোসেন, কুমকুম, নিত্যানন্দ সরকার, মফিজুর রহমান প্রমুখ।


বক্তারা বলেন, গত ৫ মাসে পত্রিকার তথ্য অনুযায়ী দেশে নারী ও শিশু নির্যাতনের প্রায় ৯১০০টি মামলা রেকর্ড হয়েছে এবং বর্তমানে ৬৫ হাজারেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে, যা দেশের ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে। শ্যামনগরের অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণ, গোপালগঞ্জের ছাত্রী অপহরণসহ সংখ্যালঘুদের জমি দখল ও হত্যাকাণ্ডের ঘটনাও এই প্রতিবাদের অন্যতম কারণ।


বক্তারা মুরাদনগরের ধর্ষণ ঘটনার মূল আসামি ফজর আলীর ফাঁসি দাবি করেন এবং শিশু আছিয়ার মতন ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। সেইসাথে ধর্ষকদের পক্ষে কোনো আইনজীবীকে সহায়তা না করার জন্য অনুরোধ জানান তারা।


গণপ্রতিবাদে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন এবং একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

Tag
আরও খবর