নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা প্রেসক্লাবে রক্তাক্ত সংঘর্ষ: সভাপতিসহ অন্তত ৩০ সাংবাদিক আহত


সাতক্ষীরা প্রেসক্লাবের অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। সোমবার (৩০ জুন) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে এক সভা চলাকালে সভাপতি আবুল কাশেমসহ অন্তত ৩০ জন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হন। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে।


প্রত্যক্ষদর্শীরা জানান, কথিত সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে আল ইমরান ও অমিত ঘোষ বাপ্পাসহ একদল মাদকাসক্ত ও ভাড়াটে সন্ত্রাসী এই হামলা চালায়। এতে ইন্ডিপেনডেন্ট টিভির সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, ডিবিসি নিউজের বেলাল হোসেন, দৈনিক অনির্বাণের সোহরাব হোসেন, ভোরের আকাশের আমিনুর রহমানসহ অনেকেই গুরুতর আহত হন।


আহত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, প্রেসক্লাবে শান্তিপূর্ণভাবে সভা শুরু করার আগেই পরিকল্পিতভাবে এই ন্যক্কারজনক হামলা চালানো হয়। তারা অভিযোগ করেন, আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে প্রেসক্লাব দখল করে রেখেছেন এবং তাদের বিরুদ্ধে কথা বললেই এভাবে হামলা চালানো হয়।


এ ঘটনায় সাতক্ষীরা জেলার সাংবাদিক সমাজে চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কঠোর প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।


ঘটনার পর প্রেসক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।


Tag
আরও খবর