মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় কৃষি খাতে ঋণ কার্যক্রম জোরদারে জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত



সাতক্ষীরা জেলায় কৃষি ঋণ বিতরণ কার্যক্রম আরও গতিশীল ও কৃষিবান্ধব করতে জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৯ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভা সঞ্চালনা করেন জনতা ব্যাংক পিএলসি’র সিনিয়র অফিসার বিশ্বনাথ দেবনাথ।


সভায় আরও উপস্থিত ছিলেন—জনতা ব্যাংক পিএলসি’র এরিয়া ডিজিএম মোঃ রুকনুজ্জামান, বাংলাদেশ ব্যাংক খুলনার সহকারী পরিচালক মোঃ ইমন খান, সোনালী ব্যাংক পিএলসি’র ডিজিএম একেএম ফারুক ফয়সাল, অগ্রণী ব্যাংক পিএলসি’র সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মশিউল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরার ডিজিএম এসএমএ কাইযুম, রূপালী ব্যাংক পিএলসি’র সাতক্ষীরার এজিএম শামীম আলম আজাদ, বিআরডিবি সাতক্ষীরা জেলা দপ্তরের ডিডি আবু আফজাল মোহাম্মদ সালেহ, পল্লী সঞ্চয় ব্যাংকের অফিসার মোঃ মেহেদী হাসান, ইউসিবি পিএলসির ব্যবস্থাপক মফিউর রহমান, ব্যাক ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ শরিফুজ্জামান, কর্মসংস্থান ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ তবিবুর রহমান এবং ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ ফিরোজ হায়দারসহ সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।


সভায় জেলার কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে কৃষকদের মাঝে সহজ শর্তে ও সময়োপযোগী ঋণ প্রদান, ঋণ পরিশোধে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

Tag
আরও খবর