নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে রঙিন আয়োজনে অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা



“শিখি বিজ্ঞানের মজার খেলা, জমে উঠুক নিত্য নতুন মেলা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা। রোববার (২৯ জুন) সকাল থেকে শুরু হওয়া এই উৎসবমুখর আয়োজনে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা তুলে ধরে এক ব্যতিক্রমধর্মী পরিবেশ সৃষ্টি করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন স্কুলের চেয়ারম্যান ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ দিলারা বেগম। স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিম’র সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ ছন্দা রাহার পরিচালনায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।


মেলায় শিক্ষার্থীরা হাতে তৈরি বিজ্ঞান প্রকল্প, উদ্ভাবনী মডেল ও ক্ষুদে উদ্যোক্তাদের নানা পণ্যের স্টল প্রদর্শন করে। তাদের উপস্থাপনায় ফুটে ওঠে বিজ্ঞান চর্চা এবং উদ্যোক্তা মনোভাব গঠনের বাস্তব চিত্র। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে এটি এক শিশু-কিশোর মিলনমেলায় রূপ নেয়।


বিচারকের দায়িত্ব পালন করেন স্কুল পরিচালক আহসানুর রহিম বিটু, সাবেক শিক্ষক শ্যামল রাহা এবং আ.ম আখতারুজ্জামান মুকুল। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ: সাদিয়া ইসলাম, কার্তিক রং, শাহানাজ পারভীন, কৃষ্ণপদ কুলীন, পূজা দত্ত, সুশান্ত ঘোষ, আন্না পারভীন, রহিমা খাতুন, মনোতোষ রায়, মেহনাজ আক্তার ও নওশীন আক্তার মিতুল।


শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও বিশ্বজিত দাশ।


এই আয়োজনটি শুধু একটি মেলা নয়, বরং শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা হয়ে ওঠার সাহসিকতাকে তুলে ধরার এক মঞ্চ হয়ে উঠেছিল। স্থানীয় শিক্ষাঙ্গনের জন্য এটি এক অনুকর

ণীয় দৃষ্টান্ত।

Tag
আরও খবর