নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

অস্বাস্থ্যকর জারে পানি উৎপাদন: সাতক্ষীরায় টাস্কফোর্স অভিযানে দুটি কারখানাকে জরিমানা ৫০ হাজার টাকা




সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠি এলাকায় অনুমোদনহীন ও মানবদেহের জন্য ক্ষতিকর ড্রিংকিং ওয়াটার (জার) উৎপাদনকারী দুটি কারখানায় টাস্কফোর্স অভিযান চালিয়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


২৬ জুন বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হকের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় অংশ নেন বিজিবি, বিএসটিআই ও প্রশাসনের যৌথ টাস্কফোর্স।


গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোবিন্দকাঠি এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে পানযোগ্য জলের জার উৎপাদন করে আসছিল। যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এ তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।


অভিযানে অংশ নেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম, ৩৩ বিজিবি’র সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে ১৫ জন বিজিবি সদস্য, খুলনা বিএসটিআই’র ফিল্ড অফিসার আব্দুল মান্নান এবং তিনজন পুলিশ সদস্য।


অভিযানকালে "মোকাব্বির ড্রিংকিং ওয়াটার" এবং "আফিফা এন্টারপ্রাইজ" নামের দুটি প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমোদনহীনভাবে পানি জার উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। বিএসটিআই আইন ২০১৮-এর ৩১ ধারায় তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্যের নিরাপত্তায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Tag
আরও খবর