নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ঘুষ ছাড়া মেলে না সেবা: সাতক্ষীরা মেডিকেলে অনিয়মের রাজত্ব




সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে ঘুষ, দুর্নীতি ও অনিয়মে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগীরা। সরকারি ওষুধের জন্য গুনতে হচ্ছে টাকা, পরীক্ষা-নিরীক্ষার নামে পাঠানো হচ্ছে প্রাইভেট ক্লিনিকে, চলেছে হুইলচেয়ার বাণিজ্য, এমনকি রোগীর সঙ্গে দুর্ব্যবহারও হচ্ছে প্রকাশ্যে।


সোমবার হাসপাতাল পরিদর্শনে আসে সেনাবাহিনীর একটি টহল দল। এ সময় ওষুধ বিক্রির অভিযোগে মেডিসিন বিভাগের ওয়ার্ড বয় হরষিতকে জিজ্ঞাসাবাদ করা হয়। হরষিত স্বীকার করে বলেন, তিনি ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া মেয়াদোত্তীর্ণ ওষুধ রোগীদের বিক্রি করেছেন।


সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মোহাম্মদ আলী অভিযোগ করেন, তিনি বাইরে থেকে ৮৫০ টাকায় ওষুধ কিনলেও, ওয়ার্ড বয় ৫০০ টাকায় তা সরবরাহ করার প্রস্তাব দেয়। পরে জানা যায়, ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ ছিল।


রোগীর স্বজন সাইফুল ইসলাম বলেন, "ডাক্তারের কাছে যেতে হলেও টাকা দিতে হয়, হুইলচেয়ার নিতে টাকা, আবার পরীক্ষা করাতে টাকা। টাকা ছাড়া এখানে কোনো সেবা নেই।"


একই অভিযোগ করেছেন আরও অনেক রোগী ও স্বজনরা। তারা বলেন, হাসপাতালের সবকিছুই যেন টাকার বিনিময়ে চলে। এমনকি জরুরি অবস্থা হলেও ওয়ার্ড বয়দের মন গলাতে হয় টাকায়।


নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল বলেন, “এ ধরনের ঘুষ বাণিজ্য ও অনিয়ম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।"


এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. কুদরতে খোদা বলেন, “ঘটনাটি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


Tag
আরও খবর