আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

ট্রাক মালিককে হয়রানির অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলনে



সাতক্ষীরায় ট্রাক মালিকের পাওনা টাকা না দেওয়ার উদ্দেশ্যে ট্রাক চালক কর্তৃক ষড়যন্ত্র এবং মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার মোঃ আরশাদ আলীর পুত্র মোঃ ইকবাল হোসেন।

ইকবাল হোসেন বলেন, আমার মালিকানাধীন ট্রাক যার রেজি: নং-সাতক্ষীরা-ট-১১-০৪২৩। উক্তটি ট্রাকটি চালানোর জন্য মাত্র ১ মাস পূর্বে বুধহাটা গ্রামের আবু বক্কর গাজীর পুত্র আছাদ গাজী আমার কাছে আসে। আমি সরল বিশ্বাসে তাকে ট্রাকটি চালানোর জন্য দেই।

কিছুদিন পর গত ১১ মে তারিখে ঢাকা থেকে ৬০ ড্রাম ভোজ্য তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে আসার পথে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর এলাকায় পৌছালে ডাকাতদল চালক আছাদ আলী ও হেলপার আশিক ইসলামকে গাছের সাথে বেধে রেখে তেলসহ ট্রাকটি নিয়ে গেছে বলে ভোর ৫ টার পরে চালক আমাকে জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে কাশিয়ানী থানায় অজ্ঞাত আসামী করে একটি এজাহার জমা দেই। পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে চালক আছাদ আলী এবং হেলপার আশিক ইসলামকে সন্দেহ হওয়ায় সন্দেহভাজন আসামী হিসেবে ঘটনার ৫ দিন পর তাদেরকে কারাগারে প্রেরণ করে। পরে পুলিশ বাদী হয়ে উক্ত ঘটনায় মামলা দায়ের করেন। এখানে আমি কোন মামলা দায়ের করিনি। যা করেছে পুলিশ করেছে। সেখানে আমার কোন সম্পৃক্ততা নেই। পরবর্তীতে পুলিশ ট্রাক উদ্ধার করেন।

জেল থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে আমার সাথে কোন প্রকার যোগাযোগ করেনি চালক আছাদ আলী। ঈদ উল আযহা উপলক্ষে গত ৫ জুন তারিখে ব্রহ্মরাজপুর গরুর হাটে গরু কিনতে গিয়ে দেখা হলে আমি তাকে বলি তুমি এক সময়ে আমার সাথে বসে হিসাব কিতাবগুলো ঠিক করে নিয়ো। এর বাইরে সেখানে আছাদের সাথে আমার এবং ছেলে রিয়াদের কোন কথা হয়নি। বরং সে সময় আছাদই আমার সাথে উচ্চ স্বরে কথা বলে। অথচ ওই ঘটনাকে পুঁজি করে সদর থানায় একটি মিথ্যা ভিত্তিহীন সাধারণ ডায়েরি করেছে আছাদ।

আমি নাকি তাকে হুমকি দিয়েছি। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। সাধারণ ডায়েরি করেও ক্ষ্যান্ত হয়নি সুচতুর ট্রাক চালক আছাদ আলী। গত ১৫ জুন তারিখে মিথ্যা, বানোয়াট গল্প সাজিয়ে আমার এবং আমার পুত্রের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করে। আমি তার বিরুদ্ধে কোন মামলাও করিনি এবং কোন ধরনের হুমকি ধামকিও প্রদর্শন করিনি।

প্রকৃতপক্ষে আমার পাওনা টাকা না দেওয়ার উদ্দেশ্যেই আছাদ আলী এই ষড়যন্ত্র করেছে। ইতোমধ্যে ৫ জুন তারিখে আমি জেলা ট্রাক মালিক সমিতির কাছেও অভিযোগ দায়ের করেছি। ঈদের কারনে সমিতি বিষয়টির সমাধান করতে পারেনি। এর মধ্যেই আছাদ এসব চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তিনি ওই সুচতর চালক আছাদের নিকট থেকে পাওনা টাকা উদ্ধার এবং মিথ্যারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 

Tag
আরও খবর