মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরা কালিগঞ্জে আওয়ামী লীগ নেতা মোজাহার হোসেন কান্টু গ্রেপ্তার




সাতক্ষীরা জজ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি, জেলা আওয়ামী লীগের সদস্য ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোজাহার কান্টুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


রোববার (১৫ জুন) বেলা ১২ টার দিকে উপজেলা সদরে অবস্থিত নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, শেখ মোজাহার হোসেন কান্টুর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা রয়েছে।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রহমান জানান, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করায় গত ১৩ জুন ২০২৫ তারিখে কালিগঞ্জ থানায় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়কে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে মামলা (নম্বর: ৯) দায়ের করেন উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের আকবর হোসেনের ছেলে মহিবুল্লাহ।


উক্ত মামলার এজাহারনামীয় আসামি শেখ মোজাহার হোসেন কান্টুকে গোপন সংবাদের ভিত্তিতে নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


Tag
আরও খবর